পর্ণা–সৃজনের নতুন সম্পর্ক কোনদিকে মোড় নেবে, জি বাংলায় শুরু হচ্ছে ‘নিম ফুলের মধু’
জি বাংলায় আবারও নতুন এক সিরিয়াল শুরু হতে চলেছে। নাম 'নিম ফুলের মধু'। সিরিয়ালের নাম শুনেই বোঝা যাচ্ছে একেবারে ভিন্ন স্বাদের ধারাবাহিক হতে চলেছে। আর এই ধারাবাহিক দিয়ে ফের সিরিয়ালে ফিরতে চলেছেন রুবেল দাস, বিপরীতে পল্লবী শর্মা। তবে শুধু তাই নয়, এই সিরিয়ালে বহুদিন পর দেখা যাবে লিলি চক্রবর্তীকেও।

সিরিয়ালের গল্প অনুযায়ী, একান্নবর্তী পরিবারে বিয়ের স্বপ্ন দেখেছিল পর্ণা ওরফে পল্লবী। জীবনের প্রতিটা ধাপে সে অভাব বোধ করে এক যৌথ পরিবারের। পরিস্থিতির চাপে নিউক্লিয়র পরিবারে বেড়ে উঠলেও তাঁর মন জুড়ে রয়েছে একান্নবর্তী পরিবারের স্বপ্ন। তাই একপ্রকার দেখে শুনেই উত্তর কলকাতার দত্ত বাড়িতে বিয়ে দেওয়া হয় তাঁর। সকলে মিলে সেখানে হইহই করে ছেলের বিয়ে দেয়। তবে এই ছেলে অর্থাৎ গল্পের নায়ক সৃজন কিন্তু বেজায় মা ভক্ত। এক বাক্যে যাকে বলে মায়ের বাধ্য ছেলে। তাঁর সমস্ত বিষয় সে মায়ের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। এবার জীবনে এল আরও এক মহিলা, তাঁর স্ত্রী। সে কী পারবে দুদিক বজায় রেখে পর্ণাকে সুখী করতে! তা নিয়েই চলবে গল্প।
যমুনা ঢাকী-তে রুবেলকে দেখা গিয়েছিল রোম্যান্টিক স্বামীর ভূমিকায়, যে পরিবারের বিপক্ষে গিয়ে তাঁর ভালোবাসার মানুষকে বিয়ে করেন। কিন্তু এই সিরিয়ালে রুবেলের চরিত্র একেবারে বিপরীত, অর্থাৎ সে মায়ের বাধ্য ছেলে, মা ছাড়া কোনও সিদ্ধান্তই নেয় না। অপরদিকে পর্ণা শ্বশুরবাড়িতে একমাত্র তাঁর কাছের মানুষ হল ঠাম্মি। অর্থাৎ লিলি চক্রবর্তী, তাঁর উপদেশ মেনেই সে বিশ্বাস করে বিয়ের পর প্রথম বছর নিম ফুলের মধুর মতোই। শ্বশুউরবাড়িতে মানিয়ে গুছিয়ে কীভাবে ভালোবাসা আদায় করা যায় সেটাই শেখাবে এই সিরিয়াল, তবে একটু অন্যভাবে। মিঠাই যে সময়টাতে সম্প্রচার হয় অর্থাৎ রাত আটটাতেই দেখানো হবে এই সিরিয়াল। এই সিরিয়ালের সাংবাদিক বৈঠক হয়ে গেল সম্প্রতি। যেখানে সকলের সামনে মালা বদল হল পর্ণা ও সৃজনের। ১৪ নভেম্বর, অর্থাৎ সোমবার থেকেই জি বাংলায় এই সিরিয়াল দেখানো হবে বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications