মুক্তি পেতে চলছে ‘মার্ডার বাই দ্য সি’, কোন ভূমিকায় অভিনয় করবেন তৃণা

মুক্তি পেতে চলছে ‘মার্ডার বাই দ্য সি’, কোন ভূমিকায় অভিনয় করবেন তৃণা

বর্তমান সময়ে মানুষের ওয়েব সিরিজের প্রতি একটা আলাদা চাহিদা আছে। যখনই কোনও সিরিজ মুক্তি পায় তখনই কিন্তু সেটি জনপ্রিয় হতে শুরু করে। অঞ্জন দত্তের ওয়েব সিরিজ 'মার্ডার বাই দ্য হিলস পর মার্ডার বাই দ্য সি’ মুক্তি পাবে আগামী মাসেই। খবরে বেশ খুশি ভক্তরা। কারা এই সিরিজে কোন ভূমিকায় অভিনয় করছেন তা জেনে নিন।

মুক্তি পেতে চলছে ‘মার্ডার বাই দ্য সি’, কোন ভূমিকায় অভিনয় করবেন তৃণা


এই সিনেমায় অভিনয় করবেন টলিউডের অভিনেত্রী পায়েল সরকার। সিরিজে তাঁর চরিত্রের নাম বিমলা মিশ্র। পেশায় তিনি মনোবিদ। সিনেমায় অভিনয় করবেন অঞ্জন দত্তও। সেখানে তাঁর নাম হয়েছে রাজা সেন। পরিচালকের ভূমিকায় তাঁকে দেখা যাবে।

আসন্ন ওয়েব সিরিজে অভিনয় করবেন লেখিকার ভূমিকায় অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। নাম অর্পিতা সেন। এখানে অভিনয় করবেন রূপঙ্কর বাগচিও। তাঁকে চিত্রগ্রাহকের ভূমিকায় দেখা যাবে। অরুন রায় নামের ভূমিকায় অভিনয় করবেন তিনি। আগামী মাসেই মুক্তি পাবে সিরিজটি।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকেও দেখা যাবে এই সিরিজে। তাঁর চরিত্রের নাম রিনা দাস। তিনি সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিজের নাম 'মার্ডার বাই দ্য হিলস'। আর এখানে অভিনয় করেছেন তৃণা। তা তিনি এত খুশি। অভিনেত্রী ওয়েব সিরিজ ছাড়াও সিরিয়ালেও অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছেন। তাছাড়াও তিনি কিন্তু সিনেমাও করেছেন।

এই প্রথমবার অঞ্জন দত্তের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। আর তার জন্য তিনি যে বেজায় খুশি তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা যাবে। কারণ সেখানে তিনি অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে উপচে পড়া হাসি। ছবি পোস্ট করে তৃণা লিখেছেন, বারবার মনে করার মত একটা মুহূর্ত। এই কাজ মনে রাখার মতো। হ্যাঁ অঞ্জনদা, তুমি প্রেরণা আর নিজেই একজন প্রতিষ্ঠান, আরও বিস্তারিত খুব তাড়াতাড়ি আসছে। দার্জিলিংকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে অনেক রহস্য, তারই সমাধান হয়েছে এই ওয়েব সিরিজে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাও শ্রীমতী ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, ভালোবেসে বিয়ে করে, মন দিয়ে সংসার করছেন শ্রীমতী। এটাই কিন্তু তার স্বপ্ন। এক সাধারণ গৃহবধূ, যার কাছ সংসার সামলানো ও বিশ্রাম নেওয়া এই দুটোই খুব দরকারি। ৮ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+