বিগ বসের এই প্রতিযোগী উভকামী, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ওটিটি প্ল্যাটফর্মে
বিগ বসের এই প্রতিযোগী উভকামী, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ওটিটি প্ল্যাটফর্মে
ভুটে চলা বিগ বস ওটিটি প্রথম দিন থেকেই দর্শকদের দারুণভাবে মনোরঞ্জন দিতে শুরু করে দিয়েছে। এই শোয়ে এসে প্রতিযোগীরা নিজেদের জীবনের এক–একটা দিক তুলে ধরেছেন, যা গোটা বিশ্ববাসী দেখছে। প্রতিযোগীদের কিছু গোপন তথ্য অবাক করে দিয়েছে দর্শকদের।

একদিন আগেই অভিনেত্রী শমিতা শেট্টি কোরিওগ্রাফার ও তাঁর সহ–প্রতিযোগী নিশান্ত ভাটের ওপর অভিযোগ তোলেন যে অতীতে তিনি তাঁর সঙ্গে সীমা অতিক্রম করেছিলেন অন্যদিকে মুসকান জাট্টানা ওরফে মুস জাট্টানা নিজের যৌনতা সম্পর্কে এই শোয়ে মুখ খোলেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মুসকে জিজ্ঞাসা করা হয় তাঁর যৌন আকর্ষণ কাদের দিকে? এ প্রশ্নের জবাবে মুস জানান যে তিনি উভকামী। ২০ বছরের মুস প্রতীক সহেজপালের প্রশ্নের উত্তরে ওটিটি প্ল্যাটফর্মে নিজের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন।
বিগ বস ওটিটির লাইভ ফিডে মুস প্রতীককে বলেন, 'আমি ছেলেদের দিকে বেশি আকর্ষিত হই। তবে অন্যদিক থেকে মেয়েদের সঙ্গে সংযোগ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ বিয়ের প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় মুস জানান যে তিনি একটি মেয়েকে বিয়ে করতে চান, যদি সেই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক দৃঢ় হয়। এখানে উল্লেখ্য, ইনস্টাগ্রামে ১৮৬,০০০ জন ফলোয়ার্স রয়েছে মুসের এবং সামাজিক–রাজনৈতিক বিষয় ও পপ–সংস্কৃতির ওপর তিনি একটু আলাদা ধরনের ভিডিও ছবি পোস্ট করার জন্য বেশি করে জনপ্রিয়।
যৌন চাহিদা নিয়ে গোপন তথ্য ফাঁস করার পর মুস জাট্টানা ক্ষুব্ধ হন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের ওপর। অক্ষরা জানিয়েছেন যে মুস তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। সহ–প্রতিযোগী মিলিন্ড গাবা, নিশান্ত ভাট, নেহা বাসিন, রাকেশ বাপাত, প্রতীক সহেজপালের সঙ্গে কথা বলার সময় অক্ষরা জানান যে তিনি মুসকে শুধু জিজ্ঞাসা করেছিলেন যে তিনি মিলিন্দ গাবাকে দেখেছেন কিনা, তাতে মুস তাঁকে খুব সহজভাবে অশ্লীল একটি ভাষার প্রয়োগ করেন, যা অক্ষরার ভালো লাগেনি। অক্ষরা বলেন, 'আমার কাজ নিয়েও মুস মন্তব্য করে বলেন যে এই যে তুমি ভোজপুরি গান–টান গাও, এরকমভাবে কথা বলেছেন মুস।’
বিগ বস ওটিটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের পরিচালক করণ জোহর। রবিবারই গ্র্যান্ড প্রিমিয়ার হয় এই শোয়ের। সিনেমা ও টেলিভিশন জগতের কিছু জনপ্রিয় মুখকে এই শোয়ে দেখা যাবে। এ বছরই প্রথম ওটিটিতে বিগ বস অনুষ্ঠিত হল।












Click it and Unblock the Notifications