স্টার জলসার নতুন কোন ধারাবাহিকে আসছে ‘মোহর’?
স্টার জলসার নতুন কোন ধারাবাহিকে আসছে ‘মোহর’?
স্টার জলসার বাংলা জনপ্রিয় ধারাবাহিক মোহর শেষ হয়েছে কিছুদিন আগেই। অভিনেত্রীকে বিশেষভাবে পছন্দ করে সাধারণ মানুষ। মোহরের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে তার নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তবে, শোনা যাচ্ছে তিনি নাকি এবার স্টার জলসায় এক নতুন সিরিয়ালে যোগ দিতে চলেছেন। আর ত নিয়েই অনুগামীদের নানান জল্পনা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে স্টার জলসায় আসছে মোহরের নতুন ধারাবাহিক রঙ্গবতী। গল্পের প্রোমো কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রশ্ন হল সত্যিই কি রঙ্গবতী নামের কোন ধারাবাহিক স্টার জলসায় আসছে?
অনুগামীরা জানিয়েছেন, সোনামণি একটি সুন্দর সোনালী রঙের ড্রেস পরে রঙ্গবতী গানের নেচেছেন, আর সেখানে নাকি নিচে লেখা আছে, এটি দেখানো হবে স্টার জলসায়। আর তাতেই অনুমান করে ফেলেছে স্টার জলসা নতুন ধারাবাহিক আসছে সোনামণির। সত্যিই কি এটি ঠিক? তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে ইতিমধ্যে।
শোনা যাচ্ছে, ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় খুব খারাপ লাগছে মোহর প্রেমীদের। মন খারাপ ধারাবাহিকের হিরে শঙ্খেরও। অভিনেতা প্রতীক জানান, মোহর অনেকটা জুড়ে ছিল। এখন যেন বড্ড ফাঁকা লাগছে। শঙ্খ ও মোহরকে সবাই এত ভালোবেসেছেন যা বলার অপেক্ষা রাখেনি।
আমাদের জুটিকে জনপ্রিয় করেছে অনুগামীমহলে। আমরা দর্শকের ওপর নির্ভর করছি। ওরা ঠিক করুক শঙ্খ ও মোহর কী আবার এক ছাদের তলায় থাকবে। এ থেকে কী বোঝাতে চাইলেন অভিনেতা।
উল্লেখ্য, এক নতুন ধারাবাহিক আসছে টুম্পা অটোওয়ালি। চলতি মাসের প্রথম দিনেই এই ধারাবাহিকের প্রমো সামনে এসেছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যদিও সিরিয়ালে কোন কোন কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রী অভিনয় করতে দেখা যাবে, কিন্তু এখনও জানা যায়নি। ধারাবাহিক দেখানো হবে কালার্স বাংলায়। নির্মাতারা নতুন নতুন জুটিকে খুঁজছেন, মতুন মুখ এখানে হবে সেটাই আশা কেরা হচ্ছে। যাতে সেটি দেখতে আরো বেশি পছন্দ করেন অনুগামীরা। প্রোমোটি শেয়ার হয়েছে তাতেই সেটি কিন্তু কোন মানুষের মুখ দেখা যাচ্ছে না। সেখানে দেখানো হচ্ছে অ্যানিমেটেড মুখ। জীবনের আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে যাবে নায়িকা। সেটাই প্রমোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। একটি অটো যাচ্ছে, তাতে আবার লেখা, ইচ্ছে থাকলে উপায় হয় তাহলে কেমন হবে ধারাবাহিকটি? সেদিকেই তাকিয়ে, অধীর আগ্রহে অপেক্ষা দর্শকদের।












Click it and Unblock the Notifications