দোরগোড়ায় দুর্গাপুজো, দূরদর্শনের সাবেকী নাকি আধুনিক মহালয়া, কে জিতবে দর্শকের মন?

দোরগোড়ায় দুর্গাপুজো, দূরদর্শনের সাবেকী নাকি আধুনিক মহালয়া, কে জিতবে দর্শকের মন?

পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় মাতৃপক্ষের। কলকাতা মানেই দুর্গাপুজো অর্থাৎ দূর্গাপুজো বললেই সবার প্রথমে মনে আসে কলকাতার নাম। দুর্গাপুজো হবে আর মহালয় হবে না তাই আবার হয় নাকি। প্রতি বছর প্রত্যেকটি চ্যানেলে মহালয়া হয় আর শুরু হয় মাতৃপক্ষের। যেখানে স্টার জলসা থেকে জি বাংলা সমস্ত চ্যানেলে এই মা দুর্গার রূপে দেখা দেয় নতুন নতুন অভিনেত্রীদের মুখ। আধুনিকতার ছোঁয়া থাকে এই চ্যানেলের মহালয়ায়। তবে দূরদর্শন তার সাবেকীআনা বজায় রেখে সম্প্রচার করে মহালয়া। এই দুই ধরনের মহালয়া দেখতে পছন্দ করেন সকল দর্শকই। গল্প এক হলেও থিম হয় আলাদা। এবছর কোন কোন চ্যানেলে কারা দেবীরূপে আসছেন জেনে নিন।

স্টার জলসা

স্টার জলসার এবারের নিবেদন মহালয়ার প্রোমো ইতিমধ্যে শেয়ার হয়েছে। এবারের নিবেদন 'যা চণ্ডী' শেয়ার করা হয়েছে।একাধিক জনপ্রিয় নায়িকাদের দেখা গেছে। যেখানে রয়েছেন স্বস্তিকা ঘোষ, শোলাঙ্কি রায়, সোনামনির সাহা থেকে দেবচন্দ্রিমা সিংহ রায় পর্যন্ত এই তারকারা মা দুর্গার নানান রূপে আবির্ভূত হয়েছেন। তবে প্রশ্ন একটাই এদের মধ্যে মহিষাসুরমর্দিনী রূপে কে ধরা দিলেন?মহালয়া শুরু হওয়ার প্রায় তিন থেকে চার মাস আগে থেকেই ভক্তদের মধ্যেই অনুষ্ঠান নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কারা হবেন মা দুর্গা? কে সাজবেন এই বছর তা নিয়ে। অনুগামীদের নানান জনের নানার অনুরোধ থাকে। এবার অনেক অনুগামীর মতে, স্টার জলসার দর্শকদের সামনে খড়ি অর্থাৎ দুর্গার সাজে দেখানো হোক তাঁকে, এমনটাই চেয়েছেন সকলে।

তবে স্টার জলসা মা দুর্গার ভূমিকায় কড়িকে দেখা না গেলেও মায়ের এক রূপে দেখা মিলবে তার। দেবচন্দ্রিমা সিংহ রায় থাকছেন মা পার্বতীর ভূমিকায়। দীপা ওরফে স্বস্তিকারা থাকবেন দেবী চামুন্ডার ভূমিকায়। আলতাফড়িংয়ের বৌমা এক ঘরটি আরেক দেবী রূপে থাকছেন।

সোনামণি সাহাকে মহিষাসুরমর্দিনী মা দুর্গার অবতারের অভিনয় করতে দেখা যাবে। যিনি এক্কাদোক্কা, মোহর সিনেমায় অভিনয় করেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। যদিও অনুষ্ঠান অসুর কে হবেন তা এখনও পর্যন্ত চ্যানেলের তরফে শেয়ার করা হয়নি। তবে সেলেবদের এই সাজ খুব পছন্দ হয়েছে দর্শকদের। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করেন অনুগামীরা।

জি বাংলা

জি বাংলায় তরফে শেয়ার করা হয়েছে মহালায়ার প্রোমো। এখানে দেবী রূপে দেখা টলিউডের বিখ্যাত অভিনেত্রী শুভশ্রীকে। বী সিংহবাহিনীর রূপের লীলা - "সিংহবাহিনী ত্রিনয়নী" রূপে দেখা যাবে তাঁকে। ২৫শে সেপ্টেম্বর, রবিবার ভোর ৫টায় জি বাংলার পর্দায় তাঁকে দেখা যাবে। তার সাজে মুগ্ধ হয়েছেন অনেকেই। শিবের চরিত্রে দেখা যাবে রুবেল দাসকে। পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। আধুনিকতার ছোয়া রয়েছে এই চ্যানেলের মহালয়ায়। হলুদ শাড়িতে , গা ভর্তি গহনায় সেজে উঠেছেন অভিনেত্রী। তার কপালে দেখা যাচ্ছে ত্রিনয়নও। হাতে ত্রিশূল নিয়ে দেবী রূপে সেজে উঠেছেন টলিউড অভিনেত্রী। তার এই নয়া রূপেমুগ্ধ হয়েছেন অনেকেই।

কালার্স বাংলা

যে প্রোমোটি চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে, তাতে অভিনেত্রীকে এতোটাই সুন্দর লাগছে, যা ভাষায় বর্ণনা করা কঠিন। লাল বেনারসী শাড়ি, গা ভর্তি সোনার গয়না অপরূপা হয়ে সেজে উঠেছেন ঋতুপর্ণা। তাঁর কপালে রয়েছেন ত্রিনয়নও। তবে এখানেই শেষ নয় কপালে উঁকি দিচ্ছে অর্ধচন্দ্রাকিত টিপও। আলতা ভর্তি হাতে ত্রিশূল ধরে রয়েনে ঋতুপর্ণা। তাঁর এই সুন্দর রূপ দেখে মোহিত হচ্ছেন সকলে। তাঁর এই রূপে অনেকেই অবাক হচ্ছেন। এরকম রূপে তাঁকে আগে কখনও দেখা যায়নি। এই প্রথম রূপে অভিনেত্রীকে প্রথম দেখা যাবে। তাঁর জন্য সকল অনুগামীই বেশ খুশি হয়েছেন। সেই অসঙ্গে অবাক হয়েছেন অনেকে।মহালয়া শুরু হয় পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা দিয়ে। এই বিশেষ দিনে ভোর থেকেই রেডিও বীরেন্দ্র কৃষ্ণে গলায় মহিষাসুরমর্দিনী শোনার জন্য সকলে অপেক্ষা করে বসে থাকেন। শুনতে এটি ভালো লাগে, সেই সঙ্গে অনুগামীরা তাঁর চোখের সামনে দেখতেও ভীষণ পছন্দ করে থাকেন। তাই প্রতি বছর টেলিভিশনের পর্দায় মা দুর্গা আগমনের আগে সম্প্রচারিত হয় মহালয়া।

দূরদর্শন

বর্তমানে সব চ্যানেলে যে মহালয়া সম্প্রচারিত হয় তাতে কিন্তু আধুনিকতার ছোঁয়া থাকে। কিন্তু এই চ্যানেল তার সাবেকী আনা বজায় রেখে প্রতি বছর মহালয়ার দিন অসুর দলনী দেবী দুর্গা দেখায়। এই মহালায়ায় কিন্তুই আধুনিকতার ছোঁয়া থাকে না। এখানে দেবী দুর্গারূপে দেখা যায় সংযুক্তা বন্দ্যোপাধ্যাকে। এমন অনেক অনুগামীই আছেন যারা এই চ্যানেলের মহালয়া দেখতে খুব পছন্দ করেন। এখানেও দেবীকে সুন্দর সাজে দেখা যায়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সুন্দর কণ্ঠের সঙ্গে আলোড়িত হয়ে উঠে মহালয়া। যা শোনার সঙ্গে সঙ্গেই মনে মা দুর্গার আগমনের সময় এসে গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+