ধারাবাহিক জগতে বড় ধাক্কা! ‘মিঠাই’কে টেক্কা দিয়ে প্রথম স্থানে ‘গাঁটছড়া’, টিআরপি কমেছে জি বাংলার
ধারাবাহিক জগতে বড় ধাক্কা! ‘মিঠাই’কে টেক্কা দিয়ে প্রথম স্থানে ‘গাঁটছড়া’, টিআরপি কমেছে জি বাংলার
বৃহস্পতিবার মানেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা বাংলা মেগা ধারাবাহিক এই সপ্তাহে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পুরনো সিরিয়ালের পাশাপাশি অনেক নতুন সিরিয়ালও শুরু হয়েছে। ফলে তাদের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও দেখার বিষয়। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় চমক অপেক্ষা করছে। দীর্ঘদিন ধরে তালিকার প্রথম স্থানে থাকা 'মিঠাই’–এর জায়গা নিয়ে নিয়েছে নতুন শুরু হওয়া ধারাবাহিক 'গাঁটছড়া’।

মিঠাই চতুর্থ স্থানে, প্রথম স্থান পেল গাঁটছড়া
একেই বলে নতুনদের জায়গা ছেড়ে দিতে পুরনোদের সরে যেতেই হয়। এ যেন এক অধ্যায়ের অবসান। ধারাবাহিকের দুনিয়ায় এতদিন ধরে যে 'মিঠাই' রাজ চলছিল তা এই সপ্তাহে ভেঙে চুরমার হয়ে গেল। কয়েক সপ্তাহেই সেই গড়ে থাবা বসাল ধারাবাহিক 'গাঁটছড়া'। আসলে দর্শকদের কাছে 'মিঠাই' সিরিয়াল একটু একঘেঁয়ে হয়ে গিয়েছে। তার পরিবর্তে নজর কেড়েছে 'গাঁটছড়া' সিরিয়াল। আর হবে নাই বা কেন এই সিরিয়ালে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, জু মালিয়ার মতো পরিচিত মুখেরা। এ সপ্তাহে মিঠাইয়ের স্থান হয়েছে চতুর্থ স্থানে। তার রেটিং পয়েন্ট ৯.৩। মিঠাই-কে টেক্কা দিয়ে একেবারে প্রথমে চলে গিয়েছে গাঁটছড়া। তার রেটিং পয়েন্ট ১০.১।

মন ফাগুন, ধূলোকণা দ্বিতীয় স্থানে
দীর্ঘদিন ধরে জি বাংলার সিরিয়ালগুলি টিআরপি তালিকার প্রথমদিকে রাজ করছিল। কিন্তু স্টার জলসায় পরপর বেশ কয়েকটি নতুন সিরিয়াল শুরু হওয়ার পর থেকে ধারাবাহিক জগতের গোটা চিত্রই বদলে গেল। ৯.৮ পেয়ে স্টার জলসার 'মন ফাগুন', 'ধূলোকণা' রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে 'আলতা ফড়িং', তার প্রাপ্ত নম্বর ৯.৫।

জি বাংলার সিরিয়ালের টিআরপি কমেছে
এ সপ্তাহের টিআরপি তালিকায় জি বাংলার সিরিয়ালগুলি অনেকটাই নীচের দিকে চলে গিয়েছে। যেমন নতুন ধারাবাহিক পিলু নেমে এসেছে সপ্তম স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৪। যদি নতুন এই সিরিয়ালের নতুনত্ব কনসেপ্ট ও গান দর্শকদের বেশ ভালো লাগতে শুরু করেছে। অন্যদিকে জি বাংলার আরও একটি সিরিয়াল উমা চলে এসেছে অষ্টম স্থানে, এর রেটিং নম্বর ৮.২। এই সিরিয়ালে এখন উমার বাংলা দলের হয়ে ক্রিকেট খেলা নিয়ে দেখাচ্ছে। দশম স্থানে রয়েছে জি বাংলার যমুনা ঢাকি। এর প্রাপ্ত নম্বর ৬.৯।

নম্বর কমেছে একাধিক সিরিয়ালের
স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'আয় তবে সহচরী' রয়েছে পঞ্চম স্থানে । তার প্রাপ্ত নম্বর ৯.১। এই সিরিয়ালে এখন দেবিনাকে ঘোল খাওয়াচ্ছে বরফি। তবে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। বিয়ের উদযাপন মিটতেই দাপট কমেছে 'খুকুমণি'রও। এই ধারাবাহিকটি রয়েছে ষষ্ঠ স্থানে। এর প্রাপ্ত নম্বর ৮.১।

এক নজরে দেখে নিন কোন সিরিয়াল কোন স্থানে
১) গাঁটছড়া-১০.১
২) মন ফাগুন, ধূলোকণা-৯.৮
৩) আলতা ফড়িং-৯.৫
৪) মিঠাই-৯.৩
৫) আয় তবে সহচরী-৯.১
৬)খুকুমণি-৮.১
৭) পিলু-৭.৪
৮) উমা-৭.২
৯) গঙ্গারাম-৭.০
১০) যমুনা ঢাকি-৬.৯












Click it and Unblock the Notifications