আবার শীর্ষে ‘মিঠাই’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে যমুনাও, টিভির টিআরপি দৌড়ে কে এগিয়ে দেখুন
বাংলা ধারাবাহিকের টিআরপি
বিকেলবেলা মানেই বসার ঘরে বসে হতে গরম চায়ের কাপ নিয়ে একের পর এক প্রিয় ধারাবাহিকগুলি দেখা। তবে কোন ধারাবাহিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে হলে অবশ্যই দর্শকদের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এইদিনই দর্শকদের প্রিয় তারকাদের সাপ্তাহিক রেজাল্ট আউট হওয়ার দিন। এ সপ্তাহেও এখনও ১৫+ টিআরপি তালিকা প্রকাশিত হয়নি, তবে ২+ টিআরপি তালিকা সামনে এসেছে।

প্রথম ও দ্বিতীয় নম্বরে মিঠাই ও যমুনা ঢাকি
টিআরপি চার্টে ফের প্রথম নম্বরে রয়েছে জি বাংলার সকলের প্রিয় 'মিঠাই'। দর্শকদের মন জয় করতে মোদক পরিবারের জুড়ি মেলা ভার। দীর্ঘদিন ধরেই শীর্ষের আসন দখল করে রয়েছেন মিঠাই রানী। এ সপ্তাহে মিঠাই ধারাবাহিকের রেটিং ১০.৯। তবে অবিশ্বাস্যভাবে মিঠাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে 'যমুনা ঢাকি'। এ সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৮.৫। জ্যোতি সেজে যমুনা কেমন বাড়ির লোকদের বোকা বানাচ্ছে তা দেখার আগ্রহ ক্রমশঃ বাড়ছে দর্শকদের।

তিন, চার ও পাঁচেও জি বাংলা
সেরা পাঁচের বাকি জায়গাগুলিও দখলে রাখল জি বাংলা। তিন নম্বরে থাকল 'উমা', চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'অপরাজিতা অপু' আর পঞ্চম স্থানে রয়েছে 'সর্বজয়া'। দেবশ্রীর কামব্যাক এই সিরিয়াল এখন আরও জমে উঠেছে। সর্বজয়া তাঁর গৃহবধূ অবতার ছেড়ে স্বামীর ব্যবসা সামলাতে পারেন কিনা এখন সেই কৌতুহলই জন্মেছে দর্শকদের মনে।

শীর্ষ পাঁচে নেই স্টার জলসার সিরিয়াল
শীর্ষ পাঁচে কোনওভাবেই জায়গা করে নিতে পারেনি স্টার জলসার কোনও সিরিয়াল। ৭.২ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ঋষিরাজ-পিহুর 'মন ফাগুন'। এই সপ্তাহে আবার চ্যানেলের শীর্ষে মন ফাগুন। একটু পিছিয়ে সাত নম্বরে রয়েছে 'ধুলোকণা'। সোজা আট নম্বরে নেমে গেছে 'খড়কুটো'। তবে দীর্ঘদিন পর টিআরপি তালিকায় সেরা দশে কামব্যাক করেছে 'শ্রীময়ী'। দিঠীর বিয়ের ট্র্যাক দর্শকদের নজর কেড়েছে তা স্পষ্ট। ৬.৮ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে স্টার জলসার এই ধারাবাহিক। তবে এ সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশে নেই 'কৃষ্ণকলি'। জি বাংলায় 'উমা' সিরিয়াল শুরু হওয়ার পরই প্রথম এমনটা ঘটল।

রিয়্যালিটি শো–তে এগিয়ে কারা
অন্যদিকে রিয়্যালিটি শো-এর দিক থেকে 'ডান্স বাংলা ডান্স' এগিয়ে, তাদের রেটি ৭.৪। তারপরই রয়েছে 'দাদাগিরি আনলিমিটেড', সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো-এর রেটিং পয়েন্ট ৬.৯। স্টার জলসার গানের রিয়্যালিটি শো 'সুপার সিংগার সিজন-৩'-এর রেটিং একদম তলানিতে, এই সপ্তাহে মাত্র ৩.৭ রেটিং পয়েন্ট পেয়েছে তারা।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ১০.৯ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.৫ (দ্বিতীয়)
উমা- ৮.১ (তৃতীয়)
করুণাময়ী রানি রাসমণি- ৭.৮ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.৮ (চতুর্থ)
সর্বজয়া- ৭.৬ (পঞ্চম)
মন ফাগুন- ৭.২ (ষষ্ঠ)
ধুলোকণা- ৭.১ (সপ্তম)
খড়কুটো- ৭.০ (অষ্টম)
শ্রীময়ী- ৬.৮ (নবম)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications