পাকা চুল আর লাঠি হাতে সিদ্ধার্থ মিঠাই, তাহলে কি শেষের পথে সিরিয়াল?

পাকা চুল আর লাঠি হাতে সিদ্ধার্থ মিঠাই, তাহলে কি শেষের পথে সিরিয়াল?

চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারেই। আর সেখানেও এবার বাজিমাত করতে পারল না মিঠাই রানি। এবারেও তাকে টেক্কা দিয়ে পয়লা নম্বরে উঠে এসেছে খড়ি। আর তাই মন খারাপ মিঠাই ভক্তদের। কিন্তু এতদিন এক নম্বরে থাকার পড়ে কেন হঠাত পিছিয়ে পড়েছে মিঠাইয়ের দৌড়? এই রহস্য নির্ণয়ে ব্যস্ত মেকাররা। তার এবার শোয়ের নির্মাতারা আমূল পরিবর্তন আনতে চলেছেন গল্পে। আর তারপরেই কি শেষ হতে চলেছে বর্তমানে বাংলার অন্যতম হিট শো মিঠাই? আসলে রহস্যটা কী?

মিঠাইয়ের নয়া পোস্টার

মিঠাইয়ের নয়া পোস্টার

লাগাতার টিআরপির দৌড়ে কোণঠাসা হয়ে পড়ছে মিঠাই। আর তাই এবার সাততাড়াতাড়ি সিরিয়ালের কাহিনী বদলাতে ব্যস্ত মেকাররা। শোয়ে নতুন চমক আনতে উঠেপড়ে লেগেছেন চ্যানেল কর্তৃপক্ষ। আর সেখানেই আসতে চলেছে নয়া চমক। পোস্টারে দেখা যাচ্ছে চুল, দাড়ি সব পেকে গিয়েছে মিঠাই আর উচ্ছে বাবু, অর্থাৎ সিদ্ধার্থের। এতদিন দুজনের হানিমুন, পাহাড় ভ্রমণ আর রোম্যান্স নিয়ে চলছিল ট্র্যাক। কিন্তু এবার গল্পে নতুন কিছু মোড় নিয়ে আসতে চলেছে এই জনপ্রিয় সিরিয়াল। আর তারই প্রথম ঝলক হিসেবে দেখা যাচ্ছে বয়স্ক মিঠাই আর সিদ্ধার্থকে। একলাফে ৪০ বছর বয়স বেড়ে গিয়েছে মিঠাই আর সিদ্ধার্থের। তাহলে এই ৪০ বছরের লিপ নিয়েই কি শেষ হতে চলেছে ধারাবাহিকের যাত্রা?

কাছাকাছি সিধাই

কাছাকাছি সিধাই

যে কোনও জনপ্রিয় সিরিয়ালের লিড রোলে অভিনয় করা হিরো আর হিরোইনের নামের অক্ষর মিলিয়ে একটি নাম তৈরি করাই এখন বিনোদুনিয়ার ট্রেন্ড। সেইমতই সিদ্ধার্থ আর মিঠাইকে একসঙ্গে ফ্যানেরা ডাকেন সিধাই নামে। গল্পে এই সবে সবে কাছাকাছি এসেছে সিরিয়ালের হিরো হিরোইন। আর এরই মধ্যে দুজনের বয়স বেড়ে গেল! তা দেখে রীতিমত চমকে গিয়েছেন দর্শকরা।

মিঠাই সাসপেন্স

মিঠাই সাসপেন্স

মিঠাই নিয়ে এমন টানটান উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে। কী হল দুজনের? এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল দুজনে, যা দেখে মাথায় হাত একাংশের ফ্যানেদের। তার কারণ তাঁরা ভেবেছিলেন হয়ত খুব তাড়াতাড়ি সুখবর শোনাবেন মিঠাই রানি। কিন্তু সে গুড়ে বালি। এ যে এত বছরের লিপ। তাহলে রহস্য কী? সেই সাসপেন্স অবশ্য বিন্দুমাত্র ভাঙতে চাননি চ্যানেল কর্তৃপক্ষ। তাই সাসপেন্স বজায় রেখে এপিসোডের ভরসাতেই থাকতে হবে দর্শকদের।

রুদ্রর মন

সিরিয়ালে দেখা গিয়েছে বসুন্ধরা রুদ্রর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তাই আপাতত ভাঙা মন নিয়েই ঘুরে বেড়াচ্ছে রুদ্র। আর তাই মনের ডাক্তার সেজে রুদ্র দাদার ভাঙা হৃদয় জোড়া লাগাতে কোমর বেঁধেছে মিঠাই রানি। আর তার সঙ্গে আছে তার উচ্ছে বাবু অর্থাৎ সিদ্ধার্থ। তাই এবার গল্পের মোড় কোনদিকে যায় সেই অপেক্ষাতেই রয়েছেন মিঠাই ভক্তরা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+