Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরিবারের অভাব বোধ করছি, স্বেচ্ছায় বিগ বসের খেলা ছাড়লেন রাহুল বৈদ্য

পরিবারের অভাব বোধ করছি, স্বেচ্ছায় বিগ বসের খেলা ছাড়লেন রাহুল বৈদ্য

শনিবারই বিগ বস ১৪–এর বাড়ি থেকে বিদায় নিয়েছেন শোয়ের হেভিওয়েট সদস্য নিক্কি তাম্বোলি। এর ঠিক পরের দিনই নাটকীয়ভাবে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেলেন আর এক সদস্য রাহুল বৈদ্য। তাঁর এই খেলা থেকে বেরিয়ে আসা, অনেককেই অবাক করেছে।

পরিবারের অভাব বোধ করছি, স্বেচ্ছায় বিগ বসের খেলা ছাড়লেন রাহুল বৈদ্য


সলমন খান রাহুল বৈদ্যকে উদ্দেশ্য করে জানিয়েছিলেন যে তাঁর এই খেলার প্রতি অনীহা ও ইচ্ছা একেবারেই নেই। রাহুলের এই সিদ্ধান্তে মোটেও খুশি নন সঞ্চালক সলমন। যদিও রাহুল সলমন খানকে জানিয়েছেন যে তিনি তাঁর পরিবারের অভাব বোধ করছেন এবং তিনি এত দীর্ঘ সময় কখনও পরিবার ছেড়ে থাকেননি। শোয়ের একেবারে শেষ পর্যায়ে এসে তিনি এভাবে বাড়ি ছাড়ছেন বলে রাহুল তাঁর ভক্তদের থেকে ক্ষমা চেয়ে নেন। রাহুল এও জানিয়েছেন যে তিনি তাঁর বন্ধুদেরও অভাব বোধ করছেন এবং বাড়ির মধ্যে এমন কেউ নেই যাঁর সঙ্গে তিনি কথা বলবেন বা বিশ্বাস করবেন।

সলমন খান বিগ বসের নিয়মাবলী স্মরণ করিয়ে দেন রাহুলকে এবং জানান যে তাঁকে বিগ বস থেকে যেতে দেওয়া হচ্ছে কারণ তাঁর জায়গায় হয়ত এই খেলা খেলতে অন্য ইচ্ছুক প্রতিযোগী রয়েছেন। সলমন এও জানিয়েছেন যে রাহুল কম ভোটও পাননি। প্রসঙ্গত, বিগ বসের বাড়িতে সব সদস্যদের মধ্যে রাহুল বৈদ্য হেভিওয়েট একজন সদস্য ছিলেন এবং অভিনব শুক্লা ও জ্যাসমিন ভাসিনের সঙ্গে বিভিন্ন টাস্কের সময় বচসাও হয়েছে। এরপর ক্রমেই তাঁদের পার্থক্যগুলি সুস্পষ্ট হয়ে যায় যা সকলের নজরে পড়ে। কিছুদিন আগেই রাহুল বিগ বসের বাড়ি থেকেই তাঁর প্রেমিকা দিশা পারমারকে বিয়ের জন্য প্রস্তাব দেন ন্যাশনাল টেলিভিশনে। দু’‌সপ্তাহ আগেও রাহুল তাঁর জবাব শোনার জন্য উদগ্রীব ছিলেন। দিশা রাহুলের প্রস্তাবের উত্তর পাঠিয়ে দিলেও সেটা হ্যাঁ নাকি না তা জানা যায়নি।

নিক্কি ও রাহুল বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নতুন টুইস্ট অপেক্ষা করছে বাড়ির সদস্যদের জন্য। বাড়িতে চ্যালেঞ্জার্স বিকাশ গুপ্তা, কাশ্মীরা শাগ, রাখি সাওয়ান্ত, আরশি খান ও রাহুল মহাজনের প্রবেশ ঘটবে। তাঁরা ঘরের মধ্যে মশলা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+