ঘাঘরা–চোলিতে একেবারে হট লুক, আবীরের পাশে দাঁড়িয়ে মীর চ্যালেঞ্জ ছুঁড়লেন পায়েলকে

ঘাঘরা–চোলিতে একেবারে হট লুক, আবীরের পাশে দাঁড়িয়ে মীর চ্যালেঞ্জ ছুঁড়লেন পায়েলকে

টলিউড হোক বা টেলিভিশন মীর আফসার আলি বা মীরের বুদ্ধিমত্তা, রসবোধ নিয়ে চর্চা সর্বত্রই। তিনি কখন কী করে বসেন তা হয়ত মীর নিজেও জানেন না। মজার ছলে অনেক অপ্রিয় সত্যিকেও খুব সহজভাবে পেশ করেন মীর। আর ছদ্মবেশ ধরতে তো দারুণ ওস্তাদ তিনি। কিছুদিন আগেই মীরকে দেখা গিয়েছিল জাদুসম্রাট পি সি সরকারের ছদ্মবেশে, তার ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তবে এবার একেবারে অন্য অবতারে সেজে হাজির মীর। শ্রী থেকে আচমকাই শ্রীমতী হয়ে গেলেন তিনি। ঘাঘরা–চোলি পরে টলিউডের গ্ল্যামারস অভিনেত্রী পায়েল সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বসলেন। শুধু তাই নয়,অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে টক্কর দিলেন পায়েলকে।

ঘাঘরা–চোলিতে একেবারে হট লুক, আবীরের পাশে দাঁড়িয়ে মীর চ্যালেঞ্জ ছুঁড়লেন পায়েলকে

সোমবার মীরের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল লম্বা চুল, পরনে ঘাঘরা–চোলি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক পরে আবীরের পাশে দাঁড়িয়ে রয়েছেন মীর, আর অন্যপাশে ছোট স্কার্ট, টপ, হাইহিলে গ্ল্যামারস পায়েল। একেবারেই যেন সমানে সমানে টক্কর। আবীর দু’‌জনের কোমর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি ভাগ করে মীর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেটাগরিকদের দিকে। 'পায়েল সরকার না মীর! কাকে বেশি হট লাগছে বলুন তো’? মীরের এই পোস্ট দেখার পর হেসে কুটোপুটি নেটিজেনরা। তাঁদের কাছে পায়েল নন বরং মীরকেই সুন্দরী লাগছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন।

মীরের রসিকতা নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না। তিনি এককথায় অনবদ্য। আর জে মীর থেকে সঞ্চালক মীর, সব ক্ষেত্রেই তাঁর মজাদার কথা দর্শক ও শ্রোতাদের মন জয় করেছে। টলিউডের এমন কোনও অভিনেতা–অভিনেত্রী নেই যিনি মীরের কথার ফাঁদে পা দেননি। শুধু তাই নয়, অনেক রাজনৈতিক, সাম্প্রদায়িক ঘটনাকেও মীর নিজের মতো করে গুছিয়ে সকলের সামনে পেশ করেন। সঞ্চালনার পাশাপাশি তিনি ফুডকা নামে একটি খাবারের ব্লগের সঙ্গেও যুক্ত রয়েছেন। কলকাতা শহর ও তার আশেপাশে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পৌঁছে যান মীর।

বন্ধুত্ব দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মীর। সেই ছবিও নেট নাগরিকরা বেশ ভালোই উপভোগ করেছেন। এর আগে জাদু সম্রাট পি সি সরকারের জন্মদিন উপলক্ষ্যে মীর সেজেছিলেন জুনিয়র পি সি সরকার। সেখানেও প্রশংসার কামতি হয়নি। প্রসঙ্গত, মীরকে এবার নতুন একটি শোয়ে সঞ্চালনা করতে দেখা যাবে। মীরাক্কেলের চেনা গণ্ডি থেকে বেরিয়ে এবার মীর সঞ্চালনা করবেন একটি রিয়্যালিটি গানের শোয়ে। কালার্স বাংলায় '‌সঙ্গীতের মহাযুদ্ধ’‌ নামের এই শোয়ের প্রযোজনার দায়িত্বে রাজ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+