ঘর ছাড়লেন মিলিন্দ গাবা ও অক্ষরা সিং, আধিপত্য খাটানোর তকমা জুটল শমিতার কপালে

ঘর ছাড়লেন মিলিন্দ গাবা ও অক্ষরা সিং

‌রবিবার সানডে কা ওয়ার দর্শকদের কাছে অত্যন্ত শকিং ছিল। কারণ এদিন করণ জোহর ঘোষণা করেন যে এ সপ্তাহে একজন নন, বরং দু’‌জন প্রতিযোগী ঘরছাড়া হতে চলেছেন বিগ বস ওটিটি থেকে। নতুন কানেকশন তৈরি হয়েছিল মিলিন্দ গাবা ও অক্ষরা সিংয়ের মধ্যে। আর এই রবিবার এই দুই প্রতিযোগী এলিমিনেটেড হয়ে গেলেন চতুর্থ সপ্তাহের শেষে এসে।

দিব্যা আগরওয়াল সুরক্ষিত

দিব্যা আগরওয়াল সুরক্ষিত

বিগ বস ওটিটির সফর শুরু হয়েছিল ১৩ জন প্রতিযোগীদের নিয়ে। যার মধ্যে এখনও পর্যন্ত ঘরছাড়া হয়েছেন উরফি জাভেদ, ঋদ্ধিমা পণ্ডিত, করণ নাথ ও জিশান খান। আর গতকাল বাড়ি ছাড়লেন মিলিন্দ ও অক্ষরা। এঁদের সঙ্গে দিব্যা আগরওয়ালও নমিনেটেড ছিলেন কিন্তু তিনি ফের নিজেকে বাঁচাতে সফল হয়েছেন।

ঘর ছাড়েন মিলিন্দও

ঘর ছাড়েন মিলিন্দও

প্রথমদিকে মিলিন্দ ও অক্ষরা নিজেদের কানেকশন তৈরি করেছিলেন নেহা বাসিন ও প্রতীক সহেজপালের সঙ্গে। কিন্তু বিগ বসের খেলাতে সবকিছুই বদলে যায় এটাই নিয়ম। আর সেই নিয়মের ফাঁদে পড়ে মিলিন্দ ও অক্ষরার কানেকশনারা তাঁদের সঙ্গে কানেকশন ভেঙে নতুন করে সংযোগ তৈরি করেন। মিলিন্দ গাবা একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং গায়ক, যিনি নজর লাগ জায়েগি, সি ডোন্ট নো এবং গুরু রাঁধওয়ার সঙ্গে একটি গান গেয়ে জনপ্রিয়তা পান। শুধু তাই নয় মিলিন্দ ওয়েলকাম ব্যাক, হাউসফুল ৩-এর মালামাল, ফ্রাইডে সিনেমার জিমি চু এবং আরও অন্যান্য বলিউড গানে তাঁর গলা শোনা গিয়েছে। মিলিন্দ পাঞ্জাবি ফিল্ম স্টুপিড সেভেন-এর মাধ্যমে সিনেমাতে অভিনয় শুরু করেছেন।

অক্ষরা সিং এলিমিনেটেড

অক্ষরা সিং এলিমিনেটেড

অন্যদিকে, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম অক্ষরা সিং এবং তিনি সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী। তাঁকে বলিউডের সত্ত্বা, তবাডলা, ধড়কন, সরকার রাজ ও মা তুঝে সলাম-এর মতো সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। হিন্দি টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অক্ষরা। যার মধ্যে কালা টিকা, পোরাস এবং সার্ভিস ওয়ালি বহু-তে অভিনয় করেছেন। ভোজপুরি তারকা পবন সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে খবরে চলে আসেন অক্ষরা সিং। তাঁরা পর্দাতেও এবং পর্দার বাইরেও যথেষ্ট জনপ্রিয় জুটি হিসাবে পরিচিত ছিলেন।

শমিতা শেট্টিকে আধিপত্য খাটানোর তকমা দেওয়া হয়

শমিতা শেট্টিকে আধিপত্য খাটানোর তকমা দেওয়া হয়

এদিন করণ জোহরের শো-তে ক্যান্ডি ওয়েব সিরিজের অভিনেতা রণিত রয় ও রিচা চাড্ডা আসেন। তাঁরা তাঁদের আসন্ন ওয়েব সিরিজের প্রচার করেন বিগ বস ওটিটির প্ল্যাটফর্মে। এই দুই অভিনেতাও ঘরের মধ্যে থাকা প্রতিযোগীদের সঙ্গে খেলা খেলেন এবং আলাপচারিতা চালান। তাঁদের ওয়েব সিরিজের নাম যেহেতু ক্যান্ডি তাই প্রত্যেক প্রতিযোগীকে তাঁদের চরিত্র অনুযায়ী ক্যান্ডি দেওয়া হয়। লোভী, হিংসুটে ও '‌ধোকেবাজ'‌ তকমার ক্যান্ডি পান দিব্যা, অন্যদিকে কুঁড়ের তকমা দেওয়া ক্যান্ডি পান মিলিন্দ, রাগের ক্যান্ডি পান প্রতীক ও অক্ষরা, অহংকার ও আধিপত্য খাটানো ক্যান্ডি দেওয়া হয় শমিতা শেট্টিকে এবং ম্যানিপুলেটিভ ক্যান্ডি দেওয়া হয় নেহা বাসিনকে। প্রসঙ্গত, নিশান্ত ভাটের কাছ থেকে পাওয়া ক্যান্ডি নিয়ে শমিতা শেট্টি কথা বলছিলেন রাকেশ বাপটের সঙ্গে, যা নিয়ে তাঁর ও রাকেশের মধ্যে একটি ঝগড়ার সৃষ্টি হয় তবে পরে আবার তা ঠিক হয়ে যায় দু'‌জনের মধ্যে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+