কথা সিরিয়ালে বিরাট চমক! বদলে যাচ্ছে প্রধান চরিত্রের মুখ?

অন্য সব মেগাকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় কামাল দেখাচ্ছে স্টার জলসার ধারাবাহিক কথা। চলতি সপ্তাহেও টিআরপি লিস্টে বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। কথা আর এভির কেমিস্ট্রিতে ক্লিন বোল্ড হয়ে যাচ্ছেন দর্শকরা। আর যার ফলে তার ছাপ পড়ছে টিআরপিতেও। তবে এরই মাঝে সামনে এলো এই ধারাবাহিক নিয়ে এক বিরাট তথ্য। যা জানলে চমকে উঠবেন আপনারাও।

এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে সিরিয়াল কথা। বাংলা টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি। বেশ কিছু বার বেঙ্গল টপারের মুকুট পরেছে স্টার জলসার এই মেগা। বর্তমানে আরও জনপ্রিয়তা বেড়েছে এই মেগার। আর তারই মধ্যে গল্পে বিশাল চমক আনছেন মেকাররা। এবার নাকি বদলে যাবে গল্পের এক প্রধান চরিত্রের মুখ!

kattha


নিত্য নতুন চমক এনে দর্শকদের চমকে দিয়েছে এই মেগা। শুধু তাই নয়! গল্পের মোড়কে দুর্দান্ত সব পর্ব উপহার দিচ্ছে কথা। প্রধান চরিত্রে সুস্মিতা ও সাহেবের অনস্ক্রিন রসায়ন এবং চমৎকার অভিনয় মন কাড়ছে দর্শকদের। সুস্মিতার সঙ্গে সাহেবের জুটি বেশ পছন্দ হচ্ছে সবার। আর এবার শোনা যাচ্ছে যে, ধারাবাহিকে আসছে নতুন চরিত্র!

কিছুদিন আগেই ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়েছে কথা। আর তারপর থেকেই কথার সঙ্গে বদলা নিতে উঠে পড়ে লেগেছে ম্যান্ডি। তার জন্য বিভিন্ন রকমের ছক কষছে সে। সিরিয়ালে দেখা যাবে, কথা আর এভি মেলায় ঘুরতে গিয়েছে। আর সেখানেই এক আদিবাসীর মুখোমুখি হয় কথা। এবার সেই আদিবাসী মেয়ের ভূমিকা নিয়েই কথার সর্বনাশ করতে আসবে ম্যান্ডি! আর খলনায়িকাকে নতুন রূপে দেখতে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। এবার ছদ্মবেশী ম্যান্ডির হাত থেকে কীভাবে বাঁচবে কথা? তা দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+