‘দেবী’ বাংলা ধারাবাহিক বন্ধের মুখে! কিন্তু কেন, হতাশ ভক্তরা
‘দেবী’ বাংলা ধারাবাহিক বন্ধের মুখে!
সন্ধে হলেই অনেকেই টিভির সামনে ধারাবাহিক দেখেন। নতুন সিরিয়াল শুরু হলে দর্শকরা খুশী হন। কিন্তু যদি কোন ধারাবাহিক শেষ হয়ে যায় তাহলে হতাশও ভক্তরা। বছরের পড়তেই অনেক ধারাবাহিকের সমাপ্তি হয়েছে। আবার এমন কিছু ধারাবাহিক আবার শেষ হবে শেষ হবে করছে। আবার দেখা গেছে কম TRPএর কারণে খুব কম সময়ে বন্ধ হয়ে হয়েছে। এবার আবার সেই জায়গায় যুক্ত হল আরও নাম ধারাবাহিকের।

মেগার নাম কী
সান বাংলায় যে ধারাবাহিকটি শেষ হচ্ছে তাঁর নাম 'দেবী'। যা সান বাংলায় সম্প্রচারিত হত। মাত্র ৫ মাসের মাথায় বন্ধ হচ্ছে এই বাংলা ধারাবাহিক। শশী-সুমিত মিত্তল প্রোডাকশনের এই বাংলা ধারাবাহিক। মেগাটি শুরু হওয়ার পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তাহলে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?

কোন মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটি
সম্প্রতি এই ধারাবাহিকে এসেছে গল্পের নতুন মোড়। এসেছে নতুন চরিত্রও। নায়কের মানসিক ভারসাম্যহীন দাদার ভূমিকায় কাহিনিতে এসেছেন সুবান রায়। তাহলে কেন মেগাটি বন্ধ করা হচ্ছে? সূত্র মারফত জানা গিয়েছে, চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার মেগাটি সম্প্রসারিত হওয়া নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

কারা কারা অভিনয় করতেন এই সিরিয়ালে
এখানে নিশা মণ্ডল ও ভিকি দেব অভিনয় করেছেন। আগামী মাসের প্রথম সপ্তাহেই নাকি লাস্টবারের জন্য সম্প্রচারিত হবে বাংলা ধারাবাহিক 'দেবী'। যদিও এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি।

দর্শকদের জন্য আবার কোন ধারাবাহিক আসছে
যেমনি একদিকে খারাপ খবর রয়েছে, তেমনি আবার ভালো খবরও রয়েছে। আগামী মাসের ৭ তারিখ থেকে সান বাংলা চ্যানেলে শুরু হচ্ছে বাংলা নতুন ধারাবাহিক 'সাথী'। এই সিরিয়ালে অভিনয় করবেন ইন্দ্রজিত্ বসু আর অনুমিতা দত্ত। কেমন হবে এই ধারাবাহিক, অপেক্ষায় দর্শকরা।












Click it and Unblock the Notifications