দেওর-বৌদি থেকে সোজা স্বামী-স্ত্রী! চারহাত এক হল দীপশ্বেতা-কৌশিকের

কান পাতলেই এখন টলিপাড়ায় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার চার হাত এক হল দীপশ্বেতা মৈত্র ও কৌশিক দাসের। দেওর-বৌদি’-র সম্পর্ক থেকে সোজা স্বামী স্ত্রী। নবদম্পতি দু’জনেই বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। তাঁরা দু’জনেই বাংলা ধারাবাহিক 'আলোছায়া’তে অভিনয় করেছেন।

চারহাত এক হল দীপশ্বেতা-কৌশিকের


'আলোছায়া’ ধারাবাহিকে তাঁরা দেওর-বৌদির চরিত্রে অভিনয় করেছেন। যেখানে তাঁদের নাম হয়েছিল বাবান ও রুচিরা। আর দেওর বৌদিকে মন দিয়ে ফেললেন! সেই থেকেই শুরু ভালোবাসা। আর সেটাই পূর্ণ পরিণতি পেল।

নিজের বিয়েতে সুন্দর লাল রঙের বেনারসীতে সেজেছিলেন নায়িকা দীপশ্বেতা। সেই সঙ্গে সারা গায়ে ছিল ভর্তি গহনা। মাথায় কিন্তু দিতে একেবারেই ভোলেননি লাল ওড়না। অন্য দিকে হিন্দু রীতি মতই পরনে ধূতি ও গায়ে স্যান্ডো গেঞ্জি পড়ে বসেছিলেন বিয়ের পিঁড়িতে। যদিও আগেও বিয়ের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনই টলিপাড়ার এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

নায়িকা দীপশ্বেতাকে তাঁর বিয়ের দিন কেমন লাগছে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন,’ সুপার ডুপার হ্যাপি’, প্রত্যেকটা মেয়েই এই দিনটার জন্য অপেক্ষায় থাকে’। অভিনেতা কৌশিক দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান 'ওকে দেখে আমি জাস্ট ছিটকে গেছি, দারুন লাগছে’।

নবদম্পতিকে হনিমুনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারকা জুটি দীপশ্বেতা-কৌশিক জানান, করোনা মহামারিতে এখন দূরে কোথায় ঘুরতে যাওয়ার কোন প্ল্যান নেই। তবে ঘুরতে যাব না তা কিন্তু নয়, অবশ্যই যাব। দূরে না গেলেও কাছাকাছি কোথাও ঘুরতে যাব। নতুন বিয়ের পর নবদম্পতি বেশ খুশি। সেই সঙ্গে করছে আনন্দও। করোনা বিধি মেনেই বিয়ের আয়োজন করা হয়েছেন। টলিউডের অনেকেই তাঁদের বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনরা অভিনেতা কৌশিক অভিনেত্রীর দীপশ্বেতার বিয়েতে খুব খুশি, সেই সঙ্গে জানিয়েছেন অনেকেই শুভেচ্ছা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+