‘কফি উইথ করণ ৭’-এ যাওয়ার জন্যই কি এমন ছবি পোস্ট বেবোর? কী বলছেন নেট নাগরিকরা
‘কফি উইথ করণ ৭’-এ যাওয়ার জন্যই কি এমন ছবি পোস্ট বেবোর? কী বলছেন নেট নাগরিকরা
ওটিটিতেও বেশ সকলের নজর কেড়েছে করণ জোহরের টক শো কফি উইথ করণ। ইকিমধ্যেই অক্ষয়, জাহ্নবী, সারা, আলিয়া, রণবীর সিং, বিজয়, অনন্যা পাণ্ডেরা এই টক শো জমিয়ে দিয়েছেন। যা দেখে খুব মজা পেয়েছেন সকলেই। বলিউডের বেবোকে এই শোতে ডাকা হবে না তা কী কখনও হতে পারে। করণের সঙ্গে করিনার কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে। আর করণের টকশোতে বেবো আসবেন না তা কী হতে পারে! তাহলে তিনি কী টক শোতে আসতে প্রস্তুত। নতুন ফটোশ্যুটের ইনস্টাগ্রামে ধরা দিলেন বলি ডিভা।

যে ছবিটি অভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে তাঁকে কালো ব্র্যালেটে, প্যান্টসুটে দেখা গেছে। তাঁর ওপর পড়েছেন কালো ব্লেজারও। খোলা চুলে বেশ হট লাগছে অভিনেত্রীকে। হালকা মেকআপ এবং ফাঙ্কি নেইল পেইন্টে তাঁকে বেশ সুন্দর লাগছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আমি আমার কালো কফি পছন্দ করি’। এটা কীসের ইঙ্গিত। অনুগামীদের মতে, তাহলে কী কফি উইথ করণ ৭-এ আসার ইঙ্গিত দিচ্ছেন বেবো। তবে তাই যদি হয় তাহলে অভিনেত্রীর ভক্তরা খুশিই হবেন।
কারিনা কাপুর খানের পরবর্তী ছবি ওটিটিতে মুক্তি পাবে। বাংলায় এসে ছবির শুটিং করেছেন বলি ডিভা করিনা কাপুর খান। তিনি নতুন ওয়েব সিরিজির শুটিংয়ের জন্য এসছেন বলেই জানা গিয়েছে। সঙ্গে এনেছিলেন ছোট ছেলে জেহ আলি খানও। নতুন ওয়েব সিরিজের নাম 'ডিভোশন’। এটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষ। পাহাড়ের কোল থেকে শুরু হচ্ছে আসন্ন ওয়েব সিরিজের শুটিং। কালিম্পংয়ের লাভায় ওয়েব সিরিজের প্রথম পর্যায়ের শুটিং হয়েছিল। মে মাসে ২৮ তারিখ পর্যন্ত এর শুটিং চলেছে বলে জানা গিয়েছে। অভিনেত্রী করিনা ছাড়াও সহ অভিনেতা অভিনেত্রীরাও পাহাড়ের পৌঁছে গিয়ে ছিলেন। অনুগামীরা বেবোর ওয়েব সিরিজের খবর পেয়ে খুব খুশী। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মা-সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications