গোলাপের পাপড়ি মেখে বাথটবে শুয়ে মিঠাই, সৌমিতৃষার নতুন ছবি ভাইরাল
গোলাপের পাপড়ি মেখে বাথটবে শুয়ে মিঠাই, সৌমিতৃষার নতুন ছবি ভাইরাল
কিছুদিন আগেই নীলাম্বরী সাজে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তবে সে ছবিতে জমিয়ে লাইক ও কমেন্ট করতে দেখা গিয়েছিল অনুগামীদের। এবার এক অন্য লুকে দেখা গেল তাঁকে। যা দেখে অবাক হচ্ছেন সকলে। যে ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাতে দেখা যাবে তিনি খোলা চুলে বাথটবে শুয়ে আছেন। গায়ে ছড়ানো গোলাপের পাপড়ি। খোলা চুলে বেশ মোহময়ী লাগছে তাঁকে। তবে, এমন ছবি অভিনেত্রী কেন ইনস্টাগ্রামে শেয়ার করলেন তা নিয়ে অনুগামীদের মনে নানান প্রশ্ন জাগছে।

যে ছবিটি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাতে লাইক ও কমেন্টের বন্যা বইছে। তিনি 'কিন্তু মিঠাই’ ধারাবাহিক দিয়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। অনেকের মতে, এই ধারাবাহিক একদিন না দেখলেই মন খারাপ হয়ে যায় অনেকের। উচ্ছেবাবু ও মিঠাইয়ের খুনসুটি, প্রেম অনুগামীদের বিশেষ নজর কাড়ে। মোদক পরিবারের এই হাসি খুশি মিষ্টি সময়ে সকলকে আরও খুশি করে তোলে। তাছাড়া আরও অনুগামীদের মতে মিঠাইয়ের সুদক্ষ অভিনয়ে অনেকই তাঁকে খুব পছন্দ করে থাকেন। অনেক ভক্তদের মতে তাঁর মতো মিষ্টি ও সুন্দর মেয়ে তাঁরা আগে অনেকেই দেখেনি। তাছাড়া তাঁর মিষ্টি হাসিতে মন ভোলে অনেকেরই।
অভিনয় ছাড়াও খুব নাচেন তিনি। তাঁকে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। উল্লেখ্য, কয়েক মাস আগেও নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা। সেখানে তিনি ক্যপশানে লিখেছেন,’ শিফন শাড়ি, বাথটব, গোলাপের পাপড়ি, জি টিভিকে ধন্যবাদ স্বপ্ন পূরণ করার জন্য।' ছবিতে দেখা যাচ্ছে বাথটবে শুয়ে আছে অভিনেত্রী। আর তাঁর ওপরে ছড়ানো রয়েছে অনেক গোলাপের পাপড়ি। যা দেখে অনুরাগীরা বিশেষভাবে খুশি হয়েছেন।
বলা বাহুল্য,কোনের সাজ সেজে ফটোশুট করেছেন মিঠাই রানি।অভিনেত্রীর এই সাজ দেখেই অনেকই বলেছেন, তিনি রূপে মা লক্ষ্মী গুণে সরস্বতী। অনেকেই আবার বলছেন তাঁর এই সাজ তাঁর দিকে থেকে চোখ সরানো যাচ্ছে না। আবার অনেকেই বলছেন উচ্ছে বাবুর সামনে এরকম সেজে সে তো পাগল হয়ে যাবেন। কেন তিনি নতুন করে আবার এমন ছবি দিলেন তা নিয়ে অনেকের মধ্যে অনেকের মধ্যে নানান প্রশ্ন জাগছে। অনেক অনুগামীদের মতে এটা কী সিরিয়ালের ছবি নাকি বাস্তব জীবনের।












Click it and Unblock the Notifications