চিরতরের মতো ইতি পড়ল ‘‌কফি উইথ করণ’‌–এ, আবেগঘন পোস্ট করে ঘোষণা করণের

চিরতরের মতো ইতি পড়ল ‘‌কফি উইথ করণ’‌–এ, আবেগঘন পোস্ট করে ঘোষণা করণের

‌কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে ফিরতে চলেছে বলিউডের জনপ্রিয় চ্যাট শো '‌কফি উইথ করণ’‌–এর নিউ সিজন। কিন্তু বুধবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ঘোষণা করলেন পরিচালক–প্রযোজক করণ জোহর। বুধবার তিনি তাঁর ইনস্টাগ্রামে জানিয়ে দেন যে তিনি কফি উইথ করণের নতুন সিজনে ফিরছেন না। করণের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই ভক্তরা একটু হতাশ হয়েছেন, কারণ তাঁরা তাঁদের প্রিয় তারকাদের আর কফি কাউচে দেখতে পারবেন না।

আবেগঘন পোস্ট করণের

বুধবার, করণ জোহর ইনস্টাগ্রামে খুবই ভারাক্রান্ত হয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে সেখানে লিখেছেন যে তারকাদের চ্যাট শো আর কোনওদিনই ফিরছে না। তিনি লিখেছেন, '‌হ্যালো, কফি উইথ করণ আমার জীবনের একটি অংশ এবং ৬টা সিজন ধরে তা আপনাদেরও। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে আমাদের একটা পাকা জায়গা হয়ে গেছে। তবুও খুব ভারী মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরবে না।'‌

 কফি উইথ করণ ফিরছে, শোনা গিয়েছিল

কফি উইথ করণ ফিরছে, শোনা গিয়েছিল

এর আগে এক বিনোদনমূলক পোর্টাল ঘোষণা করেছিল যে কফি উইথ করণ নতুন সিজন নিয়ে ফিরতে চলেছে এবং এই শোয়ের সঞ্চালক করণ মে মাস থেকেই শুটিং শুরু করে দেবেন। জানা গিয়েছে, করণ এখন রকি অউর রানী কি প্রেম কাহানির শুটিংয়ে রয়েছে এবং মে মাসের মধ্যে এই ছবির বড় অংশের কাজ শেষ হয়ে যাবে। এরপরই করণ কফি উইথ করণ চ্যাট শোয়ের শুটিং শুরু করে দেবেন। পরিকল্পনা ও পূর্ব-প্রোডাকসন শুরু হয়ে গিয়েছে এবং চ্যাট সোয়ের টিম মে মাসের মাঝখান থেকে শুটিং শুরু করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ২০১৯ সালে কফি উইথ করণ-এর শেষ সিজন সম্প্রচার হয়েছিল। যেখানে করণের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে এসেছিলেন অজয় দেবগণ-কাজল, অভিষেক-শ্বেতা বচ্চন, করিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন।

২০০৪ সালে শুরু হয় সফর

২০০৪ সালে শুরু হয় সফর

২০০৪ সালের ১৯ নভেম্বরে স্টার ওয়ার্ল্ড ইন্ডিয়াতে কফি উইথ করণ-এর প্রিমিয়ার হয়। সেকানে করণের প্রথম অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান ও কাজল। এরপর সলমন, আমির থেকে অক্ষয়, রণবীর কাপুর থেকে রণবীর সিং সকলেই হাজির থেকে করণের টক শো'তে। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের মতো হিরোইনরাও করণের টক শো-এর কাউচের শোভা বাড়িয়েছেন। ২০১৯ সালের ১৭ মার্চ সঞ্চালক করণ জোহর শেষ পর্বের শুটিং করেন।

ইতি পড়ল কফি উইথ করণ

ইতি পড়ল কফি উইথ করণ

এর আগে শোনা গিয়েছিল কফি উইথ করণ ২০২০ সালে ফিরবে। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। যার ফলে এই শো পিছিয়ে দিতে বাধ্য হন নির্মাতারা। তারপর থেকেই একাধিক কারণে এই প্রজেক্ট আর হয়ে উঠছিল না। অবশেষে একেবারের জন্য ইতি পড়ল কফি উইথ করণ-এর সফরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+