পুরোটাই প্র‌্যাঙ্ক!‌ ফিরছে কফি উইথ করণ, সামনে এল করণ জেহরের নিউ লুকস

পুরোটাই প্র‌্যাঙ্ক!‌ ফিরছে কফি উইথ করণ, সামনে এল করণ জেহরের নিউ লুকস

৪ মে বলিউডের পরিচালক করণ জোহর রীতিমতো তাঁর স্টাইলে প্র‌্যাঙ্ক করে জানিয়েছিলেন যে তাঁর আইকনিক চ্যাট শো কফি উইথ করণ আর কোনওদিনও ফিরবে না। তিনি আবেগঘন পোস্টও দিয়েছিলেন এবং সেই পোস্টে আগামী একটি পোস্ট আসারও ইঙ্গিত ছিল। তবে করণ জোহরের এই ঘোষণার ফলে অনেকেরই মন ভেঙে যায়। তবে এখানে করণের একটি দুষ্টুমি বুদ্ধি কাজ করেছে। যা পরে বোঝা গিয়েছে। প্রযোজক–পরিচালক ঘোষণা করেছিলেন যে কফি উইথ করণ (‌কেডব্লুউকে)‌ টিভিতে আর কোনওদিন ফিরবে না, যেটি স্ট্রিম হবে ডিজনি প্লাস হটস্টারে।

পুরোটাই প্র‌্যাঙ্ক!‌ ফিরছে কফি উইথ করণ, সামনে এল করণ জেহরের নিউ লুকস


আগের ঘোষণার চারদিনের মাথায় কম জোহর তাঁর চ্যাট শোয়ের জনপ্রিয় কফি মগের ছবি দিয়ে জানিয়েছেন যে শুটিং শুরু হয়ে গিয়েছে। করণ জোহর অবশেষে কফি উইথ করণ শোয়ের শুটিং শুরু করে দিলেন। ৪ মে করণ তাঁর ভক্তদের সঙ্গে মশকরা করার পর নতুন করে শনিবার ঘোষণা করেছেন যে এই শোয়ের সিজন ৭ ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে। শনিবার সন্ধ্যায় কেজেও তাঁর '‌কফি উইথ করণ’‌ মগের ছবি শেয়ার করে লেখেন, '‌আর, এটা শুরু হচ্ছে।’‌

কফি উইথ করণ–এর আইকনিক কাপের ছবি শেয়ার করার পর করণ জোহর আরও দু’‌টি নতুন পোস্টার শেয়ার করেন, যেখানে শুটিংয়ে তাঁর প্রথম লুকস সামনে আসে। এই ছবি শেয়ার করে কেজেও লিখেছেন, '‌কফির চুমুকে আবার ফিরছি!‌’ শোনা যাচ্ছে নতুন সিজনের প্রথম অতিথি হতে চলেছেন রণবীর সিং আর আলিয়া ভাট। করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি’র লিড অভিনেতারাই হবেন শোয়ের প্রথম অতিথি।

পুরোটাই প্র‌্যাঙ্ক!‌ ফিরছে কফি উইথ করণ, সামনে এল করণ জেহরের নিউ লুকস

এর আগে করণ জোহর তাঁর ইনস্টাগ্রামে মন ভারী করা পোস্টে লিখেছিলেন, '‌হ্যালো, কফি উইথ করণ আমার জীবনের একটা অংশ, আপনাদেরও। ছয়টা সিজন ধরে সেটা আমাদের অংশ থেকেছে। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে আমাদের একটা পাকা জায়গা হয়ে গেছে। তবুও খুব ভারী মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরবে না।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+