প্রথম পাঁচ থেকে হাওয়া গাঁটছড়া–মিঠাই, বড়সড় চমক দেখা গেল এ সপ্তাহের টিআরপিতে

প্রথম পাঁচ থেকে হাওয়া গাঁটছড়া–মিঠাই, বড়সড় চমক দেখা গেল এ সপ্তাহের টিআরপিতে

প্রতি সপ্তাহে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাংলা সিরিয়ালের টিআরপি জানার জন্য। জি বাংলা ও স্টার জলসার মধ্যে চলে ধুন্ধুমার সিরিয়ালের লড়াই। কোন ধারাবাহিক এগিয়ে এল আর কোনটাই বা পিছিয়ে পড়ল তা জানার আগ্রহ সর্বদাই থাকে দর্শকের। এ সপ্তাহেও তার ব্যতিক্রম দেখা গেল না। আসুন জেনে নেওয়া যাক কোন সিরিয়াল পিছিয়ে পড়ল ও কোনটা তরতরিয়ে এগিয়ে গেল।

ট্রোলের পরও প্রথম স্থানে ধূলোকণা

ট্রোলের পরও প্রথম স্থানে ধূলোকণা

এই সপ্তাহ টিআরপি রেটিং-এ রয়েছে বড় চমক। জোরদার টক্কর চলেছে 'ধুলোকণা', 'অনুরাগের ছোঁয়া', 'জগদ্ধাত্রী' এবং 'গৌরী এল' ধারাবাহিকের মধ্যে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। এই সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে '‌ধূলোকণা'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.‌৩। লিপস্টিক দিয়ে সিঁদুর পরানোর কনটেন্ট ট্রোল হওয়ার পরও এই ধারাবাহিককে প্রথম স্থান থেকে নড়ানো যায়নি। তবে গত সপ্তাহের তুলনায় নম্বর কমেছে এই সিরিয়ালের। টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে '‌অনুরাগোর ছোঁয়া'‌। ৭.‌১ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি।

অন্য সিরিয়ালের স্থান টিআরপিতে

অন্য সিরিয়ালের স্থান টিআরপিতে

তৃতীয় স্থান ছিনিয়ে নিল জি বাংলার নতুন ধারাবাহিক '‌জগদ্ধাত্রী'‌। মাত্র .১ পিছিয়ে ৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার এই ধারাবাহিক। মানে যে কোনও সময়েই এই ধারাবাহিক দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী ধারাবাহিকের মধ্যেও নম্বরের ব্যবধান ভীষণই কম। আবারও .১ নম্বরের ব্যবধানে ৬.৯ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে '‌গৌরী এলো'‌। এই সপ্তাহের টিআরপি রেটিংয়ে পঞ্চম স্থানে রয়েছে 'আলতা ফড়িং'। এদের প্রাপ্ত নম্বর ৬.৬।

প্রথম পাঁচে নেই মিঠাই–গাঁটছড়া

প্রথম পাঁচে নেই মিঠাই–গাঁটছড়া

টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দু'‌টি সিরিয়াল '‌মাধবীলতা'‌ ও '‌এক্কা দোক্কা'‌। এই দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.‌৫। এই সপ্তাহের টিআরপি রেটিংয়ে সপ্তম স্থানে রয়েছে '‌গাঁটছড়া।'‌ এদের প্রাপ্ত নম্বর ৬.৩। খড়ি-ঋদ্ধির রসায়নও যে কাজে আসছে না তা খুবই স্পষ্ট। ৬.‌১ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে '‌সাহবের চিঠি'‌। নবম স্থানে র‌য়েছে '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌, তার প্রাপ্ত নম্বর ৫.‌৮। অন্যদিকে মোদক পরিবারের অবস্থা খুবই শোচনীয়। একসময় পয়লা নম্বরে থাকা সিরিয়াল এখন দশম স্থানে রয়েছে, প্রাপ্ত নম্বর ৫.‌৬।

এক ঝলকে দেখে নিন টিআরপি তালিকা

এক ঝলকে দেখে নিন টিআরপি তালিকা

১)‌ ধূলোকণা (‌৮.‌৩)‌
২)‌ অনুরাগের ছোঁয়া (‌৭.‌১)‌
৩)‌ জগদ্ধাত্রী (‌৭)‌
৪)‌ গৌরী এল (‌৬.‌৯)‌
৫)‌ আলতা ফড়িং (‌৬.‌৬)‌
৬)‌ মাধবীলতা ও এক্কা দোক্কা (‌৬.‌৫)‌
৭) গাঁটছড়া (‌৬.‌৩)‌
৮)‌ সাহেবের চিঠি (‌৬.‌১)‌
৯)‌ লক্ষ্মী কাকিমা সুপারস্টার (‌৫.‌৮)‌
১০) মিঠাই (‌৫.‌৬)‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+