এ সপ্তাহেও প্রথম স্থান নিল ‘মিঠাই’, পিছিয়ে গেল ‘গাঁটছড়া’, এক নজরে দেখুন টিআরপি তালিকা
এ সপ্তাহেও প্রথম স্থান নিল ‘মিঠাই’, পিছিয়ে গেল ‘গাঁটছড়া’, এক নজরে দেখুন টিআরপি তালিকা
বৃহস্পতিবার মানেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কখন বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা সামনে আসবে। এই তালিকা থেকেই বোঝা যায় গত সপ্তাহে কোন ধারাবাহিক ভালো ফলাফল করেছে আর কোন ধারাবাহিকের মার্কশিটে লাল কালি জুটেছে। স্টার জলসা ও জি বাংলার সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কে এগিয়ে গেল আর কে পিছিয়ে গেল আসুন জেনে নেওয়া যাক।

শীর্ষে ফের মিঠাই
গত সপ্তাহ থেকে ফের স্বমহিমায় নিজের জায়গা দখল করে নিয়েছে জি বাংলার 'মিঠাই'। আর এই সপ্তাহেও তার অন্যথা হল না। টিআরপি তালিকার প্রথম স্থান নিল মোদক পরিবার। দ্বিতীয় স্থানে থাকা লক্ষ্মী কাকিমাকে পিছনে ফেলে এবারও সেরার সেরা মিঠাই। এ সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং নম্বর ৮.৪। অন্যদিকে দ্বিতীয় নম্বরে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। দু'সপ্তাহ আগে এই ধারাবাহিকটি প্রথম স্থান নিলেও এই সপ্তাহে নম্বর কমে দ্বিতীয় স্থানে চলে এসেছে। এই ধারাবাহিকের টিআরপি রেটিং ৭.৮। এই ধারাবাহিকেও এখন একাধিক চমক।

তৃতীয় স্থান নিল আলতা ফড়িং
গত কয়েক সপ্তাহে ভাল জায়গা করে নিয়েছে ধারাবাহিক 'আলতা ফড়িং'। চলতি সপ্তাহে তা তৃতীয় স্থান দখল করে নিল। এই ধারাবাহিকের নম্বর ৭.৫। তবে বেশ কিছুটা পিছিয়ে গেল ধারাবাহিক 'গাঁটছড়া'। এই ধারাবাহিক ৭.৪ শতাংশ নম্বর পেয়ে এবার চতুর্থস্থানে জায়গা দখল করল। অন্যদিকে বেশ কিছুটা পিছিয়ে গেল ধারাবাহিক 'ধুলোকণা', ৬.৮ শতাংশ নম্বর পেয়ে তা ষষ্ঠস্থানে জায়গা দখল করল। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে এই 'পথ যদি না শেষ হয়' ধারাবাহিক। যার প্রাপ্ত নম্বর ৬.৮।

অষ্টম, নবম ও দশম স্থানে কোন ধারাবাহিক
অষ্টম স্থানে রয়েছে দু'টি ধারাবাহিক 'মন ফাগুন' ও 'অনুরাগের ছোঁয়া', দু'জনের প্রাপ্ত নম্বর ৫.৯। নবম স্তান দখল করে নিয়েছে জি বাংলার 'উমা' সিরিয়ালটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। দশম স্থানে জায়গা করে নিল 'খেলনা বাড়ি' ধারাবাহিক, তার প্রাপ্ত নম্বর ৫.১। ফলে অগস্টমাসের প্রথম সপ্তাহে বড়সড় রদবদল ঘটল বাংলা ধারাবাহিকের টিআরপি-র তালিকায়।

টিআরপি তালিকা থেকে বাদ
তবে এই সপ্তাহে টিআরপি তালিকা থেকে বাদ পড়েছে 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি' ও 'গোধূলি আলাপ' সিরিয়ালটি। যদিও রাজ চক্রবর্তীর এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই সেভাবে কারোর মন জয় করতে পারেনি। অগত্যা টিআরপি তালিকাতেও স্থান হচ্ছে না কৌশিক সেন অভিনীত এই ধারাবাহিকটির।

এক নজরে টিআরপি তালিকা
প্রথম- মিঠাই (৮.৪)
দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
তৃতীয়- আলতা ফড়িং (৭.৫)
চতুর্থ- গাঁটছড়া (৭.৪)
পঞ্চম- গৌরী এলো (৭.৩)
ষষ্ঠ- ধুলোকণা (৬.৮)
সপ্তম- এই পথ যদি না শেষ হয় (৬.২)
অষ্টম- মন ফাগুন (৫.৯)
অনুরাগের ছোঁয়া (৫.৯)
নবম- উমা (৫.৮)
দশম- খেলনা বাড়ি (৫.১)












Click it and Unblock the Notifications