প্রথম স্থান ধরে রাখল ‘‌ধূলোকণা’‌, দ্বিতীয় স্থানে বড়সড় চমক, এক নজরে দেখে নিন টিআরপি তালিকা

প্রথম স্থান ধরে রাখল ‘‌ধূলোকণা’‌, দ্বিতীয় স্থানে বড়সড় চমক, এক নজরে দেখে নিন টিআরপি তালিকা

কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে তার জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে এই টিআরপি তালিকা জানা খুব জরুরি হয়ে পড়ে। কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে এগিয়ে এল আর কোন ধারাবাহিক পিছিয়ে গেল তা জানার আগ্রহ দর্শকদের অসীম। প্রত্যেক সপ্তাহের মতন আসুন এই সপ্তাহেও জেনে নিই কোন ধারাবাহিক সকলকে টেক্কা দিয়ে এগিয়ে গেল।

প্রথম স্থান নিল ধূলোকণা, দ্বিতীয় স্থানে ‘‌লক্ষ্মী কাকিমা’‌

প্রথম স্থান নিল ধূলোকণা, দ্বিতীয় স্থানে ‘‌লক্ষ্মী কাকিমা’‌

এই সপ্তাহেও ভাগ্য সহায় হল না মোদক পরিবারের অর্থাৎ '‌মিঠাই'‌ এই সপ্তাহেও বেঙ্গল টপার হতে পারল না। এই সপ্তাহেও টিআরপি তালিকায় 'লালঝুরি' ঝড় অব্যাহত। গত সপ্তাহের মতো এবারও বেঙ্গল টপার স্টার জলসার 'ধুলোকণা'। প্রাপ্ত নম্বর ৮.৪। শীর্ষস্থান ধরে রাখলেও নম্বর কমেছে এই ধারাবাহিকেরও। আর '‌মিঠাই'‌ আরও দু'‌টি স্থান পিছিয়ে গিয়েছে। তবে সকলকে চমকে দিয়ে এই সপ্তাহে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.‌৭। লক্ষ্মী কাকিমা ঝড়ে উড়ে গিয়েছে একদা শীর্ষ স্থানে বসে থাকা 'মিঠাই' আর 'গাঁটছড়া'ও।

চার নম্বরে মিঠাই

চার নম্বরে মিঠাই

এ সপ্তাহে তিন নম্বরে রয়েছে '‌গৌরী এল'‌, তার প্রাপ্ত নম্বর ৭.‌৩। ৭.২নম্বর নিয়ে এই সপ্তাহে চার নম্বরে রয়েছে তিন-তিনটি ধারাবাহিক। এই তিনজনই আবার প্রায়শই থাকে প্রথম ৩-এ। মিঠাই, গাঁটছড়া ও আলতা ফড়িং- এই তিন ধারাবাহিকই এই সপ্তাহে ৭.২ পেয়েছে। পঞ্চম স্থানে রয়েছে '‌অনুরাগের ছোঁয়া'‌। ওই ধারাবাহিক পেয়েছে ৬.৫ নম্বর। অন্যদিকে '‌মন ফাগুন'‌কে দেখা গিয়েছে ষষ্ঠ স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬.‌১।

ছোট্ট বোধি জায়গা করে নিল টিআরপি তালিকায়

ছোট্ট বোধি জায়গা করে নিল টিআরপি তালিকায়

এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'। প্রথম সপ্তাহতেই ছোট্ট বোধি জায়গা করে নিয়ে প্রথম দশে। সে হয়েছে সপ্তম। পেয়েছে ৬.০। ওই একই স্থানে একই নম্বর পেয়ে রয়েছে উমা। অষ্টম স্থানে রয়েছে টুকাই ও উর্মির '‌এই পথ যদি না শেষ হয়'‌। তার প্রাপ্ত নম্বর ৫.‌৯। নবম স্থানে রয়েছে তিন মেগা। '‌আয় তবে সহচরী'‌, '‌খেলনা বাড়ি'‌ ও '‌লালকুঠি'‌ পেয়েছে ৫.৩। প্রথবার প্রথম দশে উঠে দশম স্থান পেয়েছে '‌উড়ন তুবড়ি'‌, তার প্রাপ্ত নম্বর ৪.‌৫। এই সপ্তাহে প্রথম দশে ১৫টি মেগা সিরিয়াল রয়েছে।

এক ঝলকে দেখুন টিআরপি তালিকা

এক ঝলকে দেখুন টিআরপি তালিকা

প্রথম- ধুলোকণা (৮.৪)

দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)

তৃতীয়- গৌরী এলো (৭.৩)

চতুর্থ- মিঠাই (৭.২)

গাঁটছড়া- (৭.২)

আলতা ফড়িং (৭.২)

পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৫)

ষষ্ঠ- মন ফাগুন (৬.১)

সপ্তম- উমা (৬.০)

বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)

অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৯)

নবম- আয় তবে সহচরী (৫.৩)

লালকুঠি (৫.৩)

খেলনা বাড়ি (৫.৩)

দশম- উড়ন তুবড়ি (৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+