শুরুতেই বাজিমাত করল ‘‌নিম ফুলের মধু,‌ ফিরে এল ‘‌মিঠাই’‌ও, টিআরপি তালিকায় বড় রদবদল

শুরুতেই বাজিমাত করল ‘‌নিম ফুলের মধু,‌ ফিরে এল ‘‌মিঠাই’‌ও, টিআরপি তালিকায় বড় রদবদল

‌প্রত্যেক সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় বড় ধামাকা অপেক্ষা করে। কোন সিরিয়াল এগিয়ে এল আর কোন সিরিয়াল পিছিয়ে পড়ল তা নিয়ে চলে ধুন্ধুমার প্রতিযোগিতা। দর্শকদের পছন্দের নিরিখে কোন ধারাবাহিক কত মার্কস পেল তা জানার আগ্রহ প্রত্যেক সপ্তাহেই থাকে। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় দারুণ ফল করল মিঠাই ও সদ্য শুরু হওয়া নিম ফুলের মধু।

প্রথম স্থান নিল জগদ্ধাত্রী

প্রথম স্থান নিল জগদ্ধাত্রী

এ সপ্তাহে টিআরপি তালিকায় যৌথভাবে জায়গা করে নিয়েছে '‌জগদ্ধাত্রী'‌ ও '‌অনুরাগের ছোঁয়া'‌। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.‌২। দ্বিতীয় নম্বরে রয়েছে বড় চমক। জি বাংলায় সদ্য শুরু হওয়া '‌নিম ফুলের মধু'‌ একসপ্তাহের মধ্যেই দ্বিতীয় নম্বরে তার জায়গা করে নিতে পেরেছে। পেয়েছে ৭.৫ নম্বর। অনেকদিন পর ফের বাংলা সিরিয়ালে মুখ্য চরিত্রে 'কে আপন কে পর'-এর 'জবা', অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণা হয়ে তিনি ফিরেছেন 'নিম ফুলের মধু'তে। অন্যদিকে '‌যমুনা ঢাকি'‌র রুবেল দাসকেও দেখা যাচ্ছে সৃজনের ভূমিকায়। পর্ণা ও সৃজনের নতুন সংসার কোনদিকে মোড় নেয় এই নিয়েই গল্প। যা দর্শকদের বেশ পছন্দ হয়েছে বলেই মনে হচ্ছে। তৃতীয় নম্বরে রয়েছে '‌আলতা ফড়িং'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.‌৩।

চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে কোন ধারাবাহিক

চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে কোন ধারাবাহিক

এই সপ্তাহে চতুর্থ নম্বরে চলে এসেছে লালন-ফুলঝুড়ির '‌ধুলোকণা'‌। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। পঞ্চম স্থানে রয়েছে '‌এক্কা দোক্কা'‌। এই সিরিয়ালের নম্বর ৬.‌৯। এদিকে একসময় শীর্ষ স্থানে থাকা স্টার জলসার সিরিয়াল '‌গাঁটছড়া'‌র অবস্থাও খুবই খারাপ। এই ধারাবাহিক এখন চলে এসেছে ষষ্ঠ স্থানে। ঋদ্ধি-খড়ির প্রেমের রসায়ন সেভাবে আর দর্শকদের মন জয় করতে পারছে না। এই সিরিয়াল পেয়েছে ৬.‌৮। তবে ষষ্ঠ স্থানে আরও কিছু সিরিয়াল রয়েছে সেগুলি হল '‌সাহেবের চিঠি'‌ ও '‌খেলনা বাড়ি'‌।

সপ্তম স্থান দখল করল কোন ধারাবাহিক

সপ্তম স্থান দখল করল কোন ধারাবাহিক

গত সপ্তাহেও প্রথম দশে জায়গা করে নিতে পারেনি মোদক পরিবার। তবে তাঁরা জানে কীভাবে উঠে আসতে হয়। গত সপ্তাহ থেকেই প্রাইম টাইম থেকে সরিয়ে বিকেল ৬টার স্লটে নিয়ে আসা হয়েছে মিঠাইকে। আর তারপরই স্লট লিড করে সৌমিতৃষা আর আদৃতের ধারাবাহিক বুঝিয়ে দিল হারতে রাজি নয় এখনই। ৬.৬ পেয়ে টিআরপি তালিকায় সাত নম্বরে এটি। '‌মিঠাই'‌ট-এর পাশাপাশি একই স্থান দখল করে রয়েছে '‌মাধবীলতা'‌। অষ্টম স্থান দখল করেছে এই সপ্তাহে '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌। বউমার সঙ্গে টেক্কা দিয়ে লক্ষ্মী কাকিমা ওরফে অপরাজিতা আঢ্যর মা হওয়ার বিষয়টি খুব একটা ভালো নজরে দেখছেন না দর্শকেরা। তাই একেবারে আট নম্বরে চলে গিয়েছে এই সিরিয়াল। প্রাপ্ত নম্বর ৬.‌৩। এই সপ্তাহে নবম স্থানে রয়েছে '‌নবাব নন্দিনী'‌, তাদের প্রাপ্ত নম্বর ৬। দশম স্থান দখল করেছে '‌হরগৌরী পাইস হোটেল'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.‌৪।

শুরু হতে চলেছে দু’‌টি নতুন সিরিয়াল

শুরু হতে চলেছে দু’‌টি নতুন সিরিয়াল

টিআরপি তালিকার পাশাপাশি স্টার জলসা ও জি বাংলায় আরও দু'‌টো নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। যার ঘোষণাও হয়ে গিয়েছে। স্টার জলসায় আসছে '‌পঞ্চমী'‌, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ‌'‌অপরাজিতা অপু'‌ খ্যাত সুস্মিতা দে-কে। অপরটি হল জি বাংলায় শুরু হতে চলেছে '‌রাঙা বউ'‌। বছর খানেক পর ছোট পর্দায় ফিরছে শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরীর জুটি। ডিসেম্বরেই এই দুই সিরিয়াল শুরু হওয়ার কথা চলছে।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী/ অনুরাগের ছোঁয়া (৮.২)

দ্বিতীয়- নিম ফুলের মধু (৭.৬)

তৃতীয়- আলতা ফড়িং (৭.৩)

চতুর্থ- ধুলোকণা (৭.০)

পঞ্চম- এক্কা দোক্কা/ গৌরী এলো (৬.৯)

ষষ্ঠ- সাহেবের চিঠি/ গাঁটছড়া/ খেলনা বাড়ি/ গৌরী এলো (৬.৮)

সপ্তম- মাধবীলতা/ মিঠাই (৬.৬)

অষ্টম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)

নবম- নবাব নন্দিনী (৬.০)

দশম- হরগৌরী পাইস হোটেল (৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+