বেঙ্গল টপার ‘‌জগদ্ধাত্রী’‌, ফের শীর্ষ পাঁচে নেই মিঠাই–গাঁটছড়া, দেখুন টিআরপি তালিকা এক নজরে

বেঙ্গল টপার ‘‌জগদ্ধাত্রী’‌, ফের শীর্ষ পাঁচে নেই মিঠাই–গাঁটছড়া, দেখুন টিআরপি তালিকা এক নজরে

‌প্রত্যেক বৃহস্পতিবার দর্শকরা অপেক্ষা করে থাকেন বাংলা সিরিয়ালের টিআরপির জন্য। কোন সিরিয়াল সাপ্তাহিক রেজাল্টে কেমন ফল করল তা জানার আগ্রহ সকলের থাকে। জি বাংলা ও স্টার জলসার মধ্যেই চলে টিআরপির লড়াই। কখনও এই সিরিয়াল আবার কখনও বা ওই সিরিয়াল টিআরপির শীর্ষে জায়গা করে নেয়। আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কোন সিরিয়াল কেমন ফলাফল করল।

শীর্ষস্থান নিল এই সিরিয়াল

শীর্ষস্থান নিল এই সিরিয়াল

এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষে চলে গিয়েছে জি বাংলার নতুন শুরু হওয়া '‌জগদ্ধাত্রী'‌। এই সপ্তাহে ৮.‌০ পেয়ে এই সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে '‌অনুরাগের ছোঁয়া'‌, সূর্য ও দীপার মধ্যে যত দুরত্ব বাড়ছে, ততই এই ধারাবাহিকের টিআরপি ওপরের দিকে যাচ্ছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.‌৯। লালন-ফুলঝুড়ির দুরত্ব এবার এই সিরিয়াকে তিন নম্বরে নিয়ে এসেছে। এই সপ্তাহে '‌ধূলোকণা'‌র প্রাপ্ত নম্বর ৭.‌৩। গত সপ্তাহে এক নম্বরে থাকলেও আগের বারের তুলনায় পয়েন্ট খুইয়েছিল 'ধুলোকণা'। কিন্তু প্রতি সপ্তাহের নিরিখে ধীরে-ধীরে এগিয়ে আসছিল 'জগদ্ধাত্রী' এবং 'অনুরাগের ছোঁয়া'।

চতুর্থ, পঞ্চমে কারা উঠে এল

চতুর্থ, পঞ্চমে কারা উঠে এল

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও চতুর্থ নম্বর ধরে রেখেছে '‌আলতা ফড়িং'‌। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.‌১। অন্যদিকে, আট থেকে সোজা পাঁচ নম্বরে চলে এসেছে '‌এক্কা দোক্কা'‌। সোনামণি ও সপ্তর্ষির বৈবাহিক জীবন কোনদিকে মোড় নিচ্ছে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। পাঁচে এক্কা দোক্কার সঙ্গে রয়েছে 'খেলনা বাড়ি'ও। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.‌৭। যে সিরিয়াল আগে প্রথম বা দ্বিতীয় নম্বরে থাকত সেই স্টার জলসার '‌গাঁটছড়া'‌ নেমে এসেছে ষষ্ঠ স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.‌৬। এই সিরিয়ালের সঙ্গে একই স্থানে রয়েছে '‌মাধবীলতা'‌।

মিঠাই উঠে এসেছে সপ্তম স্থানে

মিঠাই উঠে এসেছে সপ্তম স্থানে

সপ্তম স্থানে রয়েছে '‌নবাব নন্দিনী'‌ ও '‌গৌরী এল' ও '‌মিঠাই'‌‌। এই তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.‌৪। গত সপ্তাহে '‌মিঠাই'‌ ধারাবাহিক দশম স্থানে থাকলেও, এই সপ্তাহে মোদক পরিবার সপ্তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে '‌সাহেবের চিঠি'‌, যার প্রাপ্ত নম্বর ৬.‌১। নবম স্থানে রয়েছে 'হর গৌরী পাইস হোটেল'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.‌৪। দশম স্থানে রয়েছে '‌পিলু'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.‌৯। সদ্যই শেষ হয়েছে সিরিয়ালটি।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

  • প্রথম- জগদ্ধাত্রী (৮.০)
  • দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯)
  • তৃতীয়- ধুলোকণা (৭.৩)
  • চতুর্থ- আলতা ফড়িং (৭.১)
  • পঞ্চম- এক্কা দোক্কা (৬.৭)/ খেলনা বাড়ি (৬.৭)
  • ষষ্ঠ- গাঁটছড়া (৬.৬)/মাধবীলতা (৬.৬)
  • সপ্তম- নবাব নন্দিনী (৬.৪)/ গৌরী এলো (৬.৪)/মিঠাই (৬.৪)
  • অষ্টম- সাহেবের চিঠি (৬.১)
  • নবম- হর গৌরি পাইস হোটেল (৫.৪)
  • দশম- পিলু (৪.৯)‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+