১ কাপ চা আর ক্যাপুচিনোর দাম ৭৮,৬৫০! কিন্তু তাতেও 'টেনশন' নিচ্ছেন না অভিনেতা কিকু, কেন জানেন
কয়েকদিন আগে অভিনেতা রাহুল বোস এক পাঁচতারা হোটেলে গিয়ে দুটি কলা অর্ডার দেন। আর তার দাম হিসাবে বিল আসে ৪৪২ টাকা। চণ্ডীগড়ের সেই হোটেল এরপর থেকেই বিতর্কে। এরপর, আয়কর বিভাগের নজর পড়ে হোটেলে।
কয়েকদিন আগে অভিনেতা রাহুল বোস এক পাঁচতারা হোটেলে গিয়ে দুটি কলা অর্ডার দেন। আর তার দাম হিসাবে বিল আসে ৪৪২ টাকা। চণ্ডীগড়ের সেই হোটেল এরপর থেকেই বিতর্কে। এরপর, আয়কর বিভাগের নজর পড়ে হোটেলে। এরপর অভিনেতা কিকু শারদা খবরে চলে এসেছেন তাঁর এক টুইটের জেরে।

কিকু শারদার দাবি, তিনি এক পাঁচতারা হোটেলে গিয়ে ১ টি ক্যাপুচিনো ও ১ কাপ চা অর্ডার দেন । যার দাম হিসাবে তাঁকে দিতে হয় ৭৮,৬৫০। না! যা ভাবছেন তা নয়। বিলের এই অঙ্ক ইন্দোনেশিয়ার মূল্যে এসেছে! কারণ হোটেলটি ইন্দোনেশিয়ার। আর এই মূল্য ভারতীয় টাকা ৪০০ এর সমান। আর তাই মজা করে কিকু জানান, এই বিল নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
My bill for 1 cappuccino and 1 tea is 78,650/- ,,,,,,, but I am not complaining 😜 as I am in Bali , Indonesia and this amount in their currency converts to ₹ 400/- in Indian currency #mehengaayee pic.twitter.com/rB6U6YgVnN
— kiku sharda (@kikusharda) September 3, 2019
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বেড়াতে গিয়েছেন কিকু। তিনি লন্ডন থেকে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে যান । আর সেখানে গিয়েই তিনি এমন বিলের মুখোমুখি হন কিকু। আর বিলের ছবি পোস্ট করে এক মজাদার বার্তা দেন অভিনেতা।












Click it and Unblock the Notifications