Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রুবিনা দিলায়েকের সঙ্গে বচসা, নিজেই বিগ বসের খেলা ছেড়ে বেরিয়ে গেলেন কবিতা কৌশিক

বিগ বসের খেলা ছেড়ে বেরিয়ে গেলেন কবিতা কৌশিক

এ সপ্তাহেই বিগ বস–১৪ এর ফাইনাল পর্ব হওয়ার কথা রয়েছে। আর তাই প্রতিদিনই কেউ না কেউ বাড়ি ছাড়া হচ্ছেন। এরই মধ্যে কবিতা কৌশিক নিজেই বিগ বসের খেলা ও বাড়ি ছেড়েদিলেন রুবিনা দিলায়েকের সঙ্গে অত্যন্ত বাজেভাবে ঝামেলা করার পর। ফাইনাল পর্বের জন্য বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার দরজা স্থায়ীভাবে খুলে রাখা হয়েছিল, সেই রাস্তা দিয়েই বেরিয়ে যান কবিতা।

রুবিনা দিলায়েকের সঙ্গে বচসা, নিজেই বিগ বসের খেলা ছেড়ে বেরিয়ে গেলেন কবিতা কৌশিক


কালার্স চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে কবিতা কৌশিকের আচমকা বেরিয়ে যাওয়া। প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে যে রুবিনার সঙ্গে ঝগড়ার সময় কবিতা তাঁকে শাসিয়ে বলছেন রুবিনা একবার বাড়ির বাইরে আসলে তাঁকে উচিত শিক্ষা দেবে। ক্ষুব্ধ রুবিনা চিৎকার করে কবিতাকে বলেন, '‌এখানেই বল আমায়।’‌ ভিডিওতে দেখা গিয়েছে, দু’‌জন মহিলা একে–অপরের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত বাজেভাবে চিৎকার করছেন। রুবিনা ক্ষিপ্তস্বরে কবিতাকে তাঁকে ঠেলতে বারণও করেন। একইভাবে চিৎকার করে কবিতাও রুবিনার উদ্দেশ্যে বলেন, '‌তুমি জানো তোমার স্বামীর সত্যতা?‌

এক থাপ্পড় দেব, এখান থেকে বেরিয়ে যা।’‌ রুবিনা কবিতাকে চুপ করতে বলেন। কবিতাকে এরপর হেঁটে প্রধান দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। তাঁর ফেরা এরপর কঠিন জেনেও কবিতার চলে যাওয়াকে উদ্দেশ্য করে রুবিনাকে বলতে শোনা যায়, 'কবিতা কৌশিক সংবেদনহীন, এখন কবিতা ফিরে আসলে নিজের থুতু নিজেই চাটবে।’‌‌ এই ঝগড়ার অন্যতম সাক্ষী হিসাবে ওখানে উপস্থিত ছিলেন রুবিনার স্বামী তথা বাড়ির সদস্য অভিনব শুক্লাও। যদিও তিনি এই ঝগড়ায় কোনওভাবে যোগ দেননি।

তবে সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো আসতেই রুবিনার ভক্তরা তাঁকে সমর্থন করতে থাকেন। সম্প্রতি রুবিনা বিগ বসে এসে তাঁর জীবনের চরম সত্য কথা প্রকাশ করেছেন। রুবিনা জানিয়েছেন যে তিনি ও অভিনভ বিগ বসে প্রবেশের আগে বিবাহ বিচ্ছেদের আবেদন করে এসেছেন। তিনি জানিয়েছেন, বিগ বস ১৪–এ যদি তাঁরা একসঙ্গে থাকার সুযোগ না পেতেন তবে তাঁরা একে–অপরের সঙ্গে এক ছাদের তলায় থাকতেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+