পিছিয়ে গেল ‘কথা’! একধাক্কায় এগিয়ে গিয়ে সপ্তাহ সেরার শিরোপা পেল কোন ধারাবাহিক?
বাংলা ধারাবাহিকগুলির মধ্যে প্রতিনিয়তই চলে জোর টক্কর। একে অপরকে টেক্কা দিতে সবসময় তৈরি থাকে বিনোদন চ্যানেলগুলি। আর এর ফলস্বরূপ বিরাট রদবদল ঘটেছে টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকায়। জুলাই মাসেই শুরু হয়েছে একগুচ্ছ নতুন বাংলা ধারাবাহিক। আর সেখানেই একে অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছিল বিভিন্ন বিনোদন চ্যানেল গুলি।
কারণ এইসব ধারাবাহিকের ভাগ্য থাকে টিআরপির হাতেই। বাংলা টেলিভিশনের পর্দায় এখন চরম উত্তেজনা রয়েছে। আর সব সিরিয়ালের একটাই লক্ষ্য, টিআরপি তালিকায় ভালো ফল করা। জুলাই মাসের শেষ সপ্তাহেও বিরাট রদবদল হয়েছে টিআরপি তালিকায়। বেশ কিছুদিন পিছিয়ে থাকার পর অবশেষে নিজের পুরনো ফর্মে ফিরেছে স্টার জলসা। এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় রয়েছে কোন কোন সিরিয়াল।

এবার ধামাল দেখিয়ে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে পর্ণা। দুষ্টু লোকেদের উচিত শিক্ষা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে। ৭.০ রেটিং নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার 'নিম ফুলের মধু'। গত সপ্তাহেও সেরার শিরোপা পেয়েছিল এই ধারাবাহিক।
পাশাপাশি যুগ্মভাবে শীর্ষস্থানে ছিল 'ফুলকি'। কিন্তু জুলাইয়ের শেষ সপ্তাহে টিআরপি তালিকায় খানিকটা নীচের দিকেই নেমে গিয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে 'ফুলকি'র টিআরপি রেটিং ৬.৫। এককালের বেঙ্গল টপার 'জগদ্ধাত্রী' নেমে গিয়েছে আরও নীচে। চলতি সপ্তাহে 'জগদ্ধাত্রী'র টিআরপি রেটিং ৬.২।
এদিকে আগের সপ্তাহের মতো জুলাইয়ের শেষ সপ্তাহেও নিজের স্থানে ফিরেছে স্টার জলসা। সবথেকে বড় রেকর্ড করেছে 'কথা'। টিআরপি তালিকায় প্রথম সরিতে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। 'কথা'র টিআরপি রেটিং ৬.৭। এরপরই রয়েছে 'উড়ান'। এই ধারাবাহিকের টিআরপি রেটিং ৬.৬। কিছুদিন আগেই শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। আর এরই মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে প্রতীক ও রত্নপ্রিয়ার জুটি।
সবমিলিয়ে টিআরপি তালিকা থেকে এটা স্পষ্ট হয়েছে যে, পিছিয়ে পড়া ধারাবাহিকগুলি যথেষ্ঠ পরিশ্রম করে আবারও প্রথম সারিতে জায়গা করে নিয়ে প্রমাণ করেছে যে, তারা ঠিক কতটা যোগ্য।












Click it and Unblock the Notifications