মৃত্যু হয়েছিল আগেই, এবার চিরবিদায় নিচ্ছেন রানি রাসমণি
মৃত্যু হয়েছিল আগেই, এবার চিরবিদায় নিচ্ছেন রানি রাসমণি
সন্ধ্যা হতে না হতেই বাঙালীর ড্রইংরুমে চলে আসেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা। সন্ধ্যে থেকে টিভির পর্দায় চলতে থাকে একের পর এক বিনোদন। এক বিনোদন চ্যানেল অন্য বিনোদন চ্যানেলকে টেক্কা দেওয়ার জন্য একের পর এক নতুন সিরিয়াল। পাশাপাশি বন্ধ বা শেষ হচ্ছে একাধিক সিরিয়াল।

বিদায় রানিমা
করুণাময়ী রাসমণির মৃত্যুর পর থেকে টলিপাড়ায় জল্পনা শুরু হয়েছিল, এবার হয়তো শেষের পথে যাবে অত্যন্ত জনপ্রিয় এই পৌরাণিক ধারাবাহিক। কিন্তু তাও রাসমণির মৃত্যুর পর সেই সিরিয়ালটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রামকৃষ্ণদেব ও সারদা। এবার শোনা যাচ্ছে, বন্ধ হতে চলেছে সিরিয়ালটি। দীর্ঘ পাঁচ বছর ধরে বাঙালির ড্রইংরুমে রাজ চালিয়েছিল "করুনাময়ী রানি রাসমণি"।

রাসমণির উত্তরপর্ব
তৎকালীন সময়ের অনেক না জানা কথা তুলে ধরা হয়েছিল এই সিরিয়ালের মাধ্যমে। তাই এই সিরিয়ালটির টিআরপি ছিল অত্যন্ত হাই। কিন্তু দিতিপ্রিয়া অভিনীত রাসমণির মৃত্যুর পর থেকে কমতে থাকে সেই টিআরপির বাড়বাড়ন্ত। যদিও অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা নিজেদের দক্ষতা এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা ও সারদা মায়ের চরিত্রে সন্দীপ্তা সেন যথেষ্ট উচ্চ প্রশংসিত হয়েছিলেন।

বিদায় জানাবেন রামকৃষ্ণ সারদা
কিন্তু সিরিয়ালটি আগের মত টিআরপি না পাওয়ায় বন্ধ হতে চলেছে সেটি। সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি সিরিয়ালের শেষ এপিসোডের শুটিং রয়েছে। এবং আগামী ১৩ ফেব্রুয়ারি শেষ সম্প্রচারিত হবে করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের। রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করা সৌরভ সাহা জানিয়েছেন, আরো অজানা অনেক তথ্য দর্শকদের দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকা কেন বন্ধ হয়ে যাচ্ছে তা তিনি জানেন না।

মন খারাপ মা সারদার
সারদা চরিত্রে অভিনয় করছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা। তাঁরও মন খারাপ। টলিপাড়া সূত্রে খবর, ১৫০০ পর্ব শেষ হলেই সমাপ্তি ঘটবে এই ধারাবাহিকের। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকে টিআরপি চার্টে রীতিমতো সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল করুণাময়ী রানি রাসমণি। কিন্তু সকলের প্রিয় রানিমা অর্থাৎ রাসমণি মৃত্যুর পর থেকে দর্শকের মন ঘুরতে শুরু করে একটু একটু করে। কিন্তু তাও শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদার কাহিনী নিয়েই এগিয়ে চলছিল ধারাবাহিক।

শুরু থেকে শেষপ্রান্তে
শুরুটা হয়েছিল ২০১৭ সালের ২৪ জুলাই মাসে । সে দিন থেকে রাসমণির মৃত্যু পর্যন্ত নিজের জনপ্রিয়তা অটুট রেখেছিল এই ডেইলি সোপ । তারপর থেকেই টিআরপি তালিকায় নামতে থাকে এটি। সূত্রের খবর, এবার তাই বন্ধ হতে চলেছে এই ডেইলিসোপটি।












Click it and Unblock the Notifications