বিগ বসে ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে মতের অমিল দেখা গেল করণ কুন্দ্রা ও তেজস্বীর মধ্যে
বিগ বসে ক্যাপ্টেনসি টাস্ক
বিগ বস ১৫–এর শেষ পর্বে ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে উত্তপ্ত কথোপকথনে পরিস্থিতি বেশ বিগড়ে যায়। কারণ ঘরের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এটা সিদ্ধান্ত নিতে পারছিল না যে কে বাড়ির পরবর্তী ক্যাপ্টেন হবেন। অন্যদের মধ্যে এই বিষয়টা নিয়ে সবকিছু মিটমাট হয়ে গেলেও করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের মধ্যে ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে অনবরত আলোচনা চলতে থাকে।

বিগ বসের পরবর্তী পর্বে দেখা যাবে তেজস্বী করণ কুন্দ্রার সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ের দৃষ্টিভঙ্গী নিয়ে মুখোমুখি হবেন। তেজস্বী জানাবেন যে করণ নিশান্ত ভাট ও শমিতা শেট্টি বিপক্ষে কথা বলেছেন বলে তেজস্বী কিছুটা করণের ওপর হতাশ হয়েছিলেন। কিন্তু পরে করণই প্রথম যিনি নিশান্ত ও শমিতার সঙ্গে গিয়ে কথা বলেন। তেজস্বী এটা নিয়ে করণের ওপর অভিযোগ তুলে জানান যে তিনি উভয় দিকে খেলছেন এবং তেজস্বীর সঙ্গে এই খেলা যেন তিনি না খেলেন বলেও জানান।
এটা ছাড়াও তেজস্বীর প্রতি করণের অনুভূতি দিনের পর দিন আরও জোরালো হচ্ছে। পরবর্তী পর্বগুলিতে করণের আরও স্বীকারোক্তি সামনে আসবে। প্রোমোতে দেখা গিয়েছে যে করণ তাঁর সহ–প্রতিযোগী আকাশা সিংকে জানিয়েছেন যে তিনি তেজস্বীকে পছন্দ করেন। তবে করণকে এও বলতে শোনা যায় যে তেজস্বী খুব কঠোর বাদাম যা সহজে ভাঙা যায় না। তবে করণ যা চায় তাই পেয়ে থাকেন বলেও জানিয়েছেন। আরও একটি প্রোমোতে দেখা গিয়েছে যে গার্ডেন এরিয়ায় করণের সঙ্গে কথা বলার সময় তেজস্বীর গাল লাল হয়ে গিয়েছে। একদিকে যেমন করণ ও তেজস্বীর মধ্যে রোম্যান্স চলছে, তেমনি তেজস্বী বাড়ির সকলের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রান্নার সময় রান্নাঘরে তাঁর অনুপস্থিতি রীতিমতো ইস্যু হয়ে দাঁড়ায়। এরপরই তেজস্বী রান্নাঘরের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বাড়ির সদস্যরা কোনও খাবারই খেতে পারেন না।
এরই মধ্যে করণ কুন্দ্রা তাঁর প্রাক্তন প্রেমিকা অনুশা দাণ্ডেকরের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে বিগ বস ১৫–এর বাড়িতে আলোচনা করেছেন। শমিতা শেট্টির সঙ্গে করণ তাঁর সম্পর্ক ভাঙার কারণ হিসাবে জানিয়েছেন যে তাঁরা যখন ঝগড়া করতেন তখন অনুশা সমাধানের চেষ্টা করত কিন্তু করণ নিজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তবে করণ এও জানান যে তাঁদের সম্পর্ক ভাঙার পেছনে অন্যান্যদেরও ইন্ধন রয়েছে। এখন বিগ বসের বাড়িতে করণ ও তেজস্বীর সম্পর্ক কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications