ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’, সোশ্যাল মিডিয়ায় নিজেই কারণ জানালেন কপিল
ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’, সোশ্যাল মিডিয়ায় নিজেই কারণ জানালেন কপিল
ফের বাবা হতে চলেছেন টিভি সঞ্চালক কপিল শর্মা। বৃহস্পতিবার তিনি এই খবর নিশ্চিত করে জানিয়েছেন যে তাঁর স্ত্রী গিনি ছটরত অন্তঃসত্ত্বা। এই ঘোষণার একসপ্তাহ আগে কপিল শর্মার জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো’ এই মরশুমের জন্য শেষ হতে চলেছে এবং ফেব্রুয়ারিতেই এই শোযের সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

আসলে সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের সম্প্রচার বন্ধ হওয়ার কারণে অনেক অনুগামীরাই কপিলকে এ বিষয়ে প্রশ্ন করতে থাকেন, ফ্যানেদের মধ্যে একজনের উত্তরে কপিল জানিয়েছেন যে তাঁর এখন বাড়িতে তাঁর স্ত্রীর সঙ্গে থাকা দরকার কারণ তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। ওই ব্যবহারকারী কপিলকে জিজ্ঞাসা করেন যে, 'কপিল শর্মা স্যার, শোয়ের সম্প্রচার বন্ধ কেন হচ্ছে?’ কপিল এর জবাবে বলেন, 'কারণ আমার এখন বাড়িতে থাকা প্রয়োজন আমার স্ত্রীর সঙ্গে, আমরা দ্বিতীয় সন্তাকে স্বাগত জানাতে চলেছি।’ কপিল নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি ব্রেক চান। তাঁর অনুগামীদের অনুরোধে কপিল তাঁর প্রথম কন্যা সন্তানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সে হাঁটছে।
এর আগে জানুয়ারিতে কপিল 'শুভ সংবাদ’কে ইংলিশে কি বলে টুইটে লিখে বেশ হইচই ফেলে দিয়েছিলেন। তখনই অনেকে মনে করেছিলেন যে তিনি বাবা হতে চলেছেন দ্বিতীয়বার। দ্য কপিল শর্মা শো টেলিভিশনে বেশ জনপ্রিয়। কপিল শর্মা এই শোয়ের সঞ্চালক হিসাবে রয়েছেন।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications