ওটিটিতে প্রথমবার আসছেন কপিল শর্মা, টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট
ওটিটিতে প্রথমবার আসছেন কপিল শর্মা, টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট
জনপ্রিয় কমেডিয়ান ও টিভি শোয়ের সঞ্চালক কপিল শর্মা ডিজিটাল বিশ্বে প্রবেশ করার জন্য একদম প্রস্তুত রয়েছেন। তিনি নেটফ্লিক্সের মাধ্যমে ডিজিটাল জগতে প্রথম পা রাখতে চলেছেন। কপিল তাঁর টুইটারের মাধ্যমে এই খবর তাঁর ভক্তদের কাছে পৌঁছে দেন।

কপিল ছোট একটি ভিডিও শেয়ার করে টুইটারে লেখেন, 'কোনও গুজবে কান দেবেন না, আমাকে একমাত্র বিশ্বাস করুন। আমি নেটফ্লিক্সে আসছি খুব শীঘ্রই। এটা খুবই শুভ সংবাদ।’ যদিও এটা অস্পষ্ট যে কপিল শর্মা কোনও কমেডি শো নিয়ে আসছেন নাকি কোনও সিনেমায় তিনি অভিনয় করবেন অথবা কোনও সিরিজ। এটি ২০২১ সালে ১৯০ টি দেশ জুড়ে স্ট্রিমারের প্রিমিয়ার করবে। কপিল শর্মা জানিয়েছেন যে নেটফ্লিক্সের সঙ্গে তাঁর এই প্রথম সংযোগ হওয়ার দিকে তিনি তাকিয়ে রয়েছেন। কপিল বলেন, '২০২০ সাল বিশ্ববাসীর কাছে লাফানো ঝাঁপানোর বছর ছিল এবং আমার লক্ষ্য হল মানুষকে তাঁর চিন্তা থেকে বের করে ভালোবাসা, হাসি ও ইতিবাচকের দিকে স্বাগত জানানো।’
কপিল বলেন, 'আমি সবসময় নেটফ্লিক্সে আসতে চাইতাম কিন্তু আমার কাছে তাঁদের নম্বর ছিল না’। শর্মা জানিয়েছেন যে এই প্রকল্পটি তাঁর খুব মনের মতো। তিনি এও জানান যে খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও তথ্য তিনি জানাবেন। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবেসফলতার সঙ্গে পরিচিতি পাওয়ার পর কপিল শর্মা ২০১৫ সালে আব্বাস–মুস্তানের ছবি কিস কিস কো প্যায়ার করু দিয়ে বলিউডে পা রাখেন। যা দর্শকদের বেশ পছন্দ হয়। ২০১৭ সালে তিনি নিজেই নিজের ছবি ফিরঙ্গি প্রযোজনা করেন, যেখানে তিনি মুখ্য চরিত্রে ছিলেন। বর্তমানে তিনি তাঁর কমেডি শো দ্য কপিল শর্মা শো সফলতার সঙ্গে করছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই 'শুভ সংবাদ’-এর ইংরাজি প্রতিশব্দ জানতে চাইছিলেন কপিল শর্মা। অনেকেই ভেবেছিলেন হয়ত দ্বিতীয়বার বাবা হওয়ার সংবাদ দেবেন। তবে এই খবরের মাধ্যমে সেই জল্পনার অবসান হল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications