'দ্য কপিল শর্মা শো'-য়ের নতুন সিজনে প্রতি এপিসোডে কপিলের পারিশ্রমিক কত জানেন!
'দ্য কপিল শর্মা শো' -এর জনপ্রিয়তা সকলেরই জানা। অভিনেতা তথা কমেডিয়ান কপিল শর্মা কৌতূক বক্তব্য শোনার জন্য মুখর হয়ে থাকেন অনেকেই। সঙ্গে একের পর এক সেলেবের মন খোলা আলোচনা , হাসি ঠাট্টায় ভরা এই অনুষ্ঠান রীতিমতো টিআরপিকে তুঙ্গে রাখে। এই জনপ্রিয় অনুষ্ঠানের নয়া সিজন আসতে চলছে। আর তাতেই কপিলের পারিশ্রমিক তাক লাগাচ্ছে অনেককে।

প্রতি এপিসোডে কত পারিশ্রমিক?
এর আগে , 'দ্য কপিল শর্মা শো'-এর জন্য পুরনো সিজনে কপিল শর্মা পারিশ্রমিক হিসাবে প্রতি এপিসোডে পেতেন ৩০ লাখ টাকা। তবে নয়া সিজনে কপিল প্রতি এপিডোসে পারিশ্রমিক হিসাবে ৫০ লাখ টাকা পাবেন বলে জানা গিয়েছে।

এক সপ্তাহে ১ কোটি টাকা রোজগার!
যদি সূত্রের খবর সত্যি হয়, তাহলে কপিল শর্মা প্রতি এপিসোডে আপাতত নতুন সিজনে ৫০ লাখ টাকা করে পেতে চলেছেন। এর আগে প্রতি সপ্তাহের হিসাবে কপিলের আয় ছিল ৬০ লাখ টাকা। তবে নতুন হিসাব অনুযায়ী কপিলের আয় এখন ১ কোটি টাকা প্রতি সপ্তাহে।

কপিলের পারিশ্রমিক কিসের ওপর নির্ভর করে?
প্রসঙ্গত, কপিল শর্মা শো এর জনপ্রিয়তার ওপর নির্ভর করে কপিলের পারিশ্রমিক। অনুষ্ঠানের ইউএসপির ওপর অনেকটাই নির্ভর করে থাকে, শোয়ের হোস্টের পারিশ্রমিক। জানা গিয়েছে , কপিলের টিমে তাঁর পারশ্রমিকই সবচেয়ে বেশি। বাকিরাও লাখের কাছাকাছি পারশ্রমিক পান এপিসোড অনুযায়ী।

কবে থেকে চালু হতে পারে শো?
আপাতত টেলিপাড়ায় যা গুঞ্জন তাতে জানা যাচ্ছে , কপিল শর্মার শোয়ের নয়া সিজন আসতে পারে ২১ জুলাই নাগাদ। তবে এবিষয়ে এখনও অফিশিয়াল ঘোষণার দিকে তাকিয়ে সকলে। এর আগে শেষবার ২০২১ সালের ৩১ জানুয়ারি এই শো সম্প্রচারিত হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications