ইন্ডিয়ান আইডলের সেটে সঞ্চালকের প্রশ্নের জবাবে রেখার দারুণ উত্তর, হতবাক সকলে

ইন্ডিয়ান আইডলের সেটে রেখা

সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২–এর রিয়ালিটি শোতে বিচারক ও বিশেষ অতিথি হয়ে আসেন এভারগ্রিন রেখা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই বরিষ্ঠ অভিনেতা প্রতিযোগীদের মনোরঞ্জন করেন তাঁর ভঙ্গিমা ও ক্যারিশমা দিয়ে। শোয়ের আসল সঞ্চালক আদিত্য নারায়ণ কোভিড–১৯–এ আক্রান্ত তাই উইকেন্ডের পর্ব সঞ্চালনা করেন জয় ভানুশালি। শোয়ের একটি অংশে জয় জানান যে বিবাহিত পুরুষদের প্রেমে পাগল মহিলারা। এই কথার জবাবে রেখা অসাধারণ একটি জবাব দেন যা শুনে সকলে চমকে যান।

ইন্ডিয়ান আইডলের সেটে সঞ্চালকের প্রশ্নের জবাবে রেখার দারুণ উত্তর, হতবাক সকলে


জয় ভানুশালি বলেন, '‌রেখা জি, নেহু, কখনও আপনারা দেখেছেন কি কোনও মহিলা এতটা পাগল কোনও পুরুষের জন্য, তাও আবার বিবাহিত পুরুষের জন্য?‌’‌ জয়ের এই প্রশ্নের জবাবে রেখা হঠাৎই বলে ওঠে, '‌আমায় জিজ্ঞাসা করুন’‌। জয় বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে ব্যাপারটি বুঝতে পারেন, যদিও রেখা ততক্ষণে বলেন, '‌আমি কিছু বলিনি।’‌ সকলেই হাসিতে ফেটে পড়েন এবং জয় বলেন, '‌দারুণ কথা বলেছেন, এটা তো ছক্কা মারলেন।’‌ প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের প্রেমে পাগল রেখা, এ কথা বলিউডের সকলেই জানেন। আর সেই বিষয়টিকেই ইঙ্গিত করেছেন রেখা।

ইন্ডিয়ান আইডলে সঞ্চালকের ভূমিকায় কাজ করতে পেরে ভীষণ খুশি জয় ভানুশালি। তিনি নিজেও রেখার খুব বড় ভক্ত। তিনি এই শোযের মারফতই রেখার সঙ্গে প্রথমবার দেখা করলেন। রেখা ইন্ডিয়ান আইডলের সেটে এসে সদ্য বিবাহিত নেহা কক্করকে শাড়ি উপহার দেন। রেখা জানান যে তিনি নেহার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছেন এবং তিনি ঠিক করেন যে নেহাকে শাদি কা সগুন হিসাবে বিশেষ উপহার দেবেন। রেখা নেহাতে দারুণ সুন্দর কাঞ্জিভরম শাড়ি উপহার দেন। নেহা এই উপহার পেয়ে খুব খুশি এবং তিনি রেখা জিকে ধন্যবাদ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+