জ্যাসমিনের সঙ্গে বচসা বিগ বসে, টেলি তারকা সহ নেটিজেনদের টুইটে সমর্থন পেলেন রাহুল বৈদ্য

জ্যাসমিনের সঙ্গে বচসা বিগ বসে, টেলি তারকা সহ নেটিজেনদের টুইটে সমর্থন পেলেন রাহুল বৈদ্য

‌বিগ বস–১৪–এর প্রতিযোগী রাহুল বৈদ্য ও জ্যাসমিন ভাসিন বর্তমানে রাজ করছেন টুইটারে। সম্প্রতি বিগ বসে হওয়া ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে এই দুই বাড়ির সদস্যদের মধ্যে খুব বাজেভাবে ঝামেলার সৃষ্টি হয়। একদিকে জ্যাসমিন অভিযোগ তোলেন যে রাহুল তাঁকেআহত করার উদ্দেশ্যে জোর করে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। বিতর্কিক এই ঝগড়ার কারণে বাড়িরসদস্যরা দু'‌ভাগে ভাগ হয়ে যান। জ্যাসমিন আরও জানিয়েছেন যে টাস্কের সময় রাহুল তাঁকে হুমকিও দেন।

জ্যাসমিনের সঙ্গে বচসা বিগ বসে, টেলি তারকা সহ নেটিজেনদের টুইটে সমর্থন পেলেন রাহুল বৈদ্য


জ্যাসমিনের সমর্থনে এগিয়ে আসেন রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা ও শার্দুল এবং রাহুলকে সমর্থন করেন পবিত্র পুনিয়া ও নিক্কি তাম্বোলি, তাঁরা জানান রাহুল যা করেছেন তা খেলার মধ্যে। বিগ বসের বাড়ির মতো টুইটারও দু’‌ভাগে ভাগ হয়ে যায়। তবে টিভি তারকা কামিয়া পাঞ্জাবি ও দেবিনা চৌধুরি সহ অধিকাংশ নেটিজেনদের মতে রাহুল বৈদ্যকে অকারণে কোণে সরিয়ে রাখা হচ্ছে। অন্যদের মতে, জ্যাসমিন সঠিক কথাই বলছেন। অভিনেত্রী কামিয়া পাঞ্জাবি, যিনি একসময় নিজে বিগ বসের বাড়ির সদস্য ছিলেন তিনি টুইটে তাঁর প্রতিক্রিয়া ও রাহুল বৈদ্যকে সমর্থন জানিয়ে বলেছেন, '‌রাহুল তুমি ভুল নয়। জ্যাসমিন ও তাঁর দল অতিরিক্ত প্রতিক্রিয়া করছেন অথবা তাঁরা খেলাটি নিয়নত্রণ করতে পারছেন না। এরা সবসময় কথায় কথায় মহিলা–পুরুষের ভেদাভেদ নিয়ে আসে, একজন মহিলাই মহিলাকে দুর্বল করে তোলে।’‌ যদিও এর আগে রাহুলের স্বজন পোষণ মন্তব্যের জেরে এই কামিয়াই তাঁর নিন্দায় সরব হয়েছিলেন।

রাহুলের সমর্থনে টেলি অভিনেত্রী দেবিনা চৌধুরি বলেন, '‌যখন একই স্তরে খেলা হচ্ছে তখন পুরুষ–নারীর ভেদাভেদ কেন। আমি দুঃখিত আমি রাহুল বৈদ্যকে সমর্থন করছি। আমার মনে হয়েছে তাঁকে অযথা কোণে সরিয়ে রাখা হয়েছে।’ অন্যদিকে অভিনেতা করণ প্যাটেল ও আলি গোনি সমর্থন করেছেন জ্যাসমিনকে এবং বিগ বসের বাড়িতে রাহুল বৈদ্য একটি জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। জ্যাসমিনের বিশেষ বন্ধু আলি লেখেন, '‌শক্ত থাকো কারণ তবেই সব ঠিক হবে। এখন ঝড়ের সময় কিন্তু সবসময় বৃষ্টির মরশুম থাকবে না, বাঘিনী আবার শিকার করবে।’‌ আলি এও জানান যে এই সম্পর্ককে মানুষ বন্ধুত্ব বা প্রেম যা খুশি বলুক, কিন্তু তিনি জ্যাসমিনের পাশে এভাবেই সবসময় থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+