৩৭ বছরের বড় 'প্রাক্তন সঙ্গী' অনুপই জসলিনের নয়া 'বয়ফ্রেন্ড' খুঁজে দিলেন! তোলপাড় বলি-পাড়া
৩৭ বছরের বড় 'প্রাক্তন সঙ্গী' অনুপই জসলিনের নয়া 'বয়ফ্রেন্ড' খুঁজে দিলেন! তোলপাড় বলি-পাড়া
কয়েক বছর আগের কথা। যখন জনপ্রিয় টিভি শো বিগ বসের হাত ধরে রাতারাতি তারকা হয়েছিলেন জসলিন মাথারু। যাঁর সঙ্গে সেই সময় সঙ্গীত শিল্পী অনুপ জলোটার প্রেম পর্ব চলছিল বলে খবর। এবার সেই সম্পর্কে মোড় নিল নতুন দিকে।

জানা গিয়েছে, জসলিন ভোপালের এক চিকিৎসকের সঙ্গে বর্তমানে প্রেম করছেন। চিকিৎসের প্রথম বিয়ে সাম্প্রতিককালে ভেঙেছে। তারপরই চিকিৎসকের সঙ্গে জসলিনের পরিচিতি অনুপ জলোটা ঘটিয়ে দেন বলে দাবি জসলিনের। প্রাক্তন 'সঙ্গী' অনুপ জলোটার সঙ্গে জসলিনের ৩৭ বছরের বয়সের পার্থক্য ছিল। এই নিয়ে মিডিয়ায় বহু আলোচনা হয়। আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতেও।
এরপর কয়েক মাস ঘুরতেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। তবে সেই পরিস্থিতি ভুলে আপাতত জসলিনকে পাত্রস্থ করতে ব্যাস্ত 'শিক্ষক' অনুপ। জসলিন সাম্প্রতিককালে জানিয়েছেন যে , লকডাউনের জন্য ওই চিকিৎসকের সঙ্গে তিনি ডেটে যেতে পারছেন না।তবে লকডাউন উঠলেই তা তিনি করবেন।












Click it and Unblock the Notifications