এক–এক করে সদস্য‌ বিগ বস ছাড়ছেন, এবার বাড়ি ছাড়লেন জান কুমার

বিগ বস ছাড়লেন জান কুমার

বিগ বস ১৪–এর শনিবারের বিশেষ উইকেন্ড কা ওয়ার পর্বে বাড়ির ভেতর বিশেষ অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় পরিচালক–প্রযোজক একতা কাপুর। জনপ্রিয় এই প্রযোজক বিশেষ ইমিউনিটি স্টোন দেন বাড়ির সবচেয়ে যোগ্য প্রতিযোগীকে। যদিও এত আনন্দের পরও বাড়ির পরিবেশ হতাশায় পরিণত হয়। কারণ বাড়ি ছেড়ে চলে যান জান কুমার শানু।

এক–এক করে সদস্য‌ বিগ বস ছাড়ছেন, এবার বাড়ি ছাড়লেন জান কুমার


আগের সপ্তাহের নমিনেশনের তালিকায় ছিলেন রুবিনা দিলায়েক, নিক্কি তাম্বোলি, কবিতা কৌশিক, ইজাজ খান, জ্যাসমিন ভাসিন ও জান। ২১ নভেম্বর সলমন খান ঘোষণা করেন যে নমিনেশন থেকে সুরক্ষিত হয়ে গিয়েছেন নিক্কি, কবিতা ও জ্যাসমিন। এরপর এই পর্বের শেষে সলমন জানান যে জান কুমারকে এই বিগ বসের শো ও বাড়ির সদস্যদের ছেড়ে চলে যেতে হবে। জান যতদিন এই বাড়িতে ছিলেন তিনি তাঁর নিজস্বতা–খেলা–বন্ধুত্ব সবই দেখিয়েছেন সুন্দরভাবে, যার জন্য সলমন তাঁর প্রশংসা করেন। অন্যান্যদের ভোটের থেকে জানের পাওয়া ভোটের পার্থক্য খুব একটা বেশি ছিল না।

জনপ্রিয় বলিউড গায়ক কুমার শানুর ছেলে জান কুমার বিগ বসে ঢোকেন ইন্ডাস্ট্রির একজন নতুন মুখ হিসাবে। তাঁর সুরেলা কন্ঠের সাক্ষী থেকেছেন দর্শক এবং বিগ বসের সদস্যরা। তিনি তাঁর গান এবং অন্যান্য মজাদার বিষয়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করতে সফল হয়েছেন। বাড়িতে জানের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন নিক্কি। এরপর তিনি পবিত্র ও ইজাজের সঙ্গেও বন্ধুত্ব করেন। কিন্তু এই বন্ধুত্বে পরে ফাটল ধরে। বিগ বসের বাড়িতে তিনি মারাঠি ভাষা নিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন যার জেরে বাবা কুমার শানুকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+