বিগ বসের বাড়িতে ভৌতিক কাণ্ড, কালো ছায়া দেখতে পেয়েছেন বাড়ির অনেক সদস্য

বিগ বসের বাড়িতে ভৌতিক কাণ্ড, কালো ছায়া দেখতে পেয়েছেন বাড়ির অনেক সদস্য

এবার বিগ বসের বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। অন্তত সেরকমটাই বাড়ির মধ্যে অভিজ্ঞতা হয়েছে বেশ কিছু সদস্যের। বিগ বসের সাম্প্রতিকতম পর্বে দেখা গিয়েছে যে বাড়ির কিছু সদস্যের ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। এটা প্রথম লক্ষ্য করেন পবিত্র পুনিয়া ও ইজাজ খান। তাঁরা গ্যাস বন্ধ করেই রাতে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ দেখেন গ্যাস খোলা রয়েছে। ইজাজ এটা দেখে হতচকত হয়ে যান এবং পবিত্র ইজাজকে জিজ্ঞাসা করেন এটা কি তিনি করেছেন। ইজার সরাসরি অস্বীকার করেন এবং নিজের মায়ের নাম নিয়ে জানান যে এই কাজ তাঁর নয়। ইজাজ যেহেতু বাইরে ঘুমোন তাই পবিত্রকে এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্য বলেন।

বিগ বসের বাড়িতে ভৌতিক কাণ্ড, কালো ছায়া দেখতে পেয়েছেন বাড়ির অনেক সদস্য


পরের দিন সকালে ইজাজ–পবিত্রা এবং সব সদস্যরা রাতের এই অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন। পবিত্র জানান যে তিনি দেখেন গ্যাস ওভেন জ্বালানো এবং তার ওপর বসানো পাত্র খুব একটা গরম নয়। এর পরেই রুবিনা হঠাৎকরে জানান যে তাঁরও কয়েকদিন ধরে ঘুমোতে সমস্যা হচ্ছে এবং নিক্কিও এর সঙ্গে যুক্ত করে জানিয়েছেন যে কাউচের কাছে তিনি কালো রঙের ছায়া দেখেছেন। তবে জ্যাসমিন এই সব শুনে তা হেসে উড়িয়ে দিয়েছেন।

নিক্কির সঙ্গে একমত হয়ে অভিনব জানান যে বসার ঘরের কাউচের কাছে তিনিও কিছু কালো রঙের বস্তু চলে যেতে দেখেছেন এবং নিক্কি জানান যে এই ঘটনা তিনি রুবিনাকেও জানিয়েছেন। অভিনব জানান যে সকলে এটা হাল্কাভাবে নিলেও নিশ্চয়ই কোনও ব্যাপার রয়েছে। ইজাজ বাড়ির সদস্যদের জানিয়েছেন যে রাতের এই ঘটনার পর তিনি বাথরুম সহ পুরো বাড়ি ঘুরে দেখেন। আলি গনি তাঁকে কারণও জিজ্ঞাসা করেন। ইজাজ জানিয়েছেন যে তিনি ভেতরে শুতে ভয় পাচ্ছিলেন। ইজাজ এও জানিয়েছেন যে যখনই তিনি ঘুমোন তিনি অনুভব করেন কেউ যেন তাঁর পাশ দিয়ে চলে গেল।

ওইদিন রাতে ইজাজ সকলকে জানান যে পবিত্র ও ইজাজ গার্ডেন এরিয়ায় ঘোরার সময় পবিত্র অনুভব করেন যে কেউ তাঁকে চড় মারে ঘাড়ে। পবিত্র ঘাড়ে ঠাণ্ডা কিছু অনুভব করেন এবং ব্যাথায় কেঁদে ওঠেন। সকলেই যখন পবিত্র, নিক্কির কথাকে বিশ্বাস করছেন তখন কবিতা এইসব শুনে হেসে ওঠেন। পবিত্রকে যদিও ঘাড়ের ব্যাথা নিয়ে দেখা গেলেও কবিতা জানিয়েছেন যে কেউ যেন পবিত্রর কথায় বিশ্বাস না করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+