ইন্ডিয়ান আইডল সিজন ১৪-র ট্রফি জিতে নিলেন কানপুরের বৈভব, পেলেন কত টাকা পুরষ্কার?
প্রতীক্ষার অবসান! ঘোষণা হয়ে গেল ইন্ডিয়ান আইডলের বিজয়ীর নাম। যা জানার জন্য উদগ্রীব হয়েছিল সারা বিশ্ব। ইন্ডিয়ান আইডলের ১৪-এর জয়ীর ট্রফি পেলেন কানপুরের বৈভব গুপ্তা। পুরষ্কার হিসাবে পেলেন ২৫ লক্ষ টাকা, একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি।
ইন্ডিয়ান আইডলের প্রথম তিনটি সিজনের বিচারকের দায়িত্বে ছিলেন সোনু নিগম। ইন্ডিয়ান আইডলের ১৪-এর ফাইনালে বিশেষ অতিথি হিসাবেও হাজির ছিলেন তিনি। প্রথম রানার আপ হয়েছেন কলকাতার শুভদীপ দাস চৌধুরী। দ্বিতীয় রানার আপ হয়েছেন রাজস্থানের পীযূষ পানওয়ার। প্রথম ও দ্বিতীয় রানার আপ পুরষ্কার হিসাবে পেয়েছেন ৫ লক্ষ টাকা। তৃতীয় রানার আপ হয়েছেন অনন্যা পাল। যিনি ৩ লক্ষ টাকা পুরস্কারে সম্মানিত হয়েছেন।

চলতি বছর ইন্ডিয়ান আইডলের ১৪-এর সিজনে বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। বৈভব গুপ্তা কানপুরের বাসিন্দা। মান্তোরা স্কুলে পড়াশুনা করেছেন তিনি। ছোট থেকেই গানের প্রতি তাঁর এক আলাদা ভালোবাসা। ক্যাসিক্যাল গানের প্রতি তাঁর আগ্রহ সবথেকে বেশি। বৈভবের বাবার ইচ্ছা ছিল ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করুক। কিন্তু বৈভব গানের জগতেই নিজের জীবনকে নিয়োজিত করেছেন।
অনুষ্ঠানের ছয় ফাইনালিস্টের তালিকায় নাম রয়েছে আদ্য মিশ্র, অনন্যা পাল, শুভদীপ দাস চৌধুরী, অঞ্জনা পদ্মনাভন, বৈভব গুপ্তা, পীযূষ পানওয়ার। বিচারকের আসনে হিমেশ রেশমিয়া এবং নেহা কক্করের জায়গায় এবার ছিলেন কুমার শানু এবং শ্রেয়া ঘোষাল। শো-এর সঞ্চালনা করেন হুসেন কুয়াজেরওয়ালা।












Click it and Unblock the Notifications