Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সকলকে পেছনে ফেলে উত্তরাখণ্ডের পবনদীপ রাজন জিতলেন ইন্ডিয়ান আইডল ১২–এর খেতাব

সকলকে পেছনে ফেলে উত্তরাখণ্ডের পবনদীপ রাজন জিতলেন ইন্ডিয়ান আইডল ১২–এর খেতাব

রবিবার ১৫ অগাস্টের দিন টানটান উত্তেজনা নিয়ে টানা ১২ ঘণ্টার ফাইনাল পর্ব চলার পর অবশেষে মধ্যরাতে ইন্ডিয়ান আইডল ১২–এর বিজয়ীর নাম ঘোষণা করা হল। উত্তরাখণ্ডের পবনদীপ রাজন এই সিজনের ইন্ডিয়ান আইডলের বিজয়ী হয়েছেন। বিচারক থেকে দর্শক সকলেই আশা করেছিলেন পবনদীপই এই শোয়ের বিজয়া হবেন। কারণ তিনি এই শোয়ের প্রতিটি পর্বেই বিচারকদের মন জয় করতে সফল হয়েছেন।

অন্যান্য বিজয়ীরা হলেন

অন্যান্য বিজয়ীরা হলেন

পবনদীপ ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে একটি গাড়ি এবং পুরস্কারের ২৫ লক্ষ টাকা পেলেন। অন্যদিনে অরুনিতা কাঞ্জিলাল ও সায়ালি কাম্বলে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন। তাঁরা ৫ লক্ষ টাকা করে পুরস্কারের অর্থ পেয়েছেন। এছাড়াও মহম্মদ দানিশ ও নিহাল তৌরো তৃতীয় ও চতুর্থ রানার্স আপ হন এবং তাঁরা ৩ লক্ষ টাকা করে পেয়েছেন। রবিবার স্বাধীনতা দিবসের দিন দুপুর ১২টা থেকে ইন্ডিয়ান আইডলের শো শুরু হয়ে যায় এবং তা মধ্যরাত পর্যন্ত চলে।

সোনি টিভির টুইট

সোনি টিভির টুইট

সোনি টিভির পক্ষ থেকে টুইটারে পবনদীপ রাজনের নাম ইন্ডিয়ান আইডলের বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। সোনি টিভির পক্ষ থেকে টুইটে বলা হয়, '‌যাঁর ভাগ্যে জয়ী হওয়া লেখা রয়েছে, যাঁর তারায় খ্যাতি পাওয়া লেখা রয়েছে, সেই আইডল পবনদীপের জয়কে সেলাম জানাই। অভিনন্দন পবনদীপ, তোমার এই জয় ইতিহাস রচনা করেছে!‌ ভারতবাসী তোমায় ভালোবাসে!‌'‌

ট্রফি পেয়ে খুশি নন পবনদীপ

ট্রফি পেয়ে খুশি নন পবনদীপ

ইন্ডিয়ান আইডল খেতাব জেতার পর এক সাক্ষাতকারে পবনদীপ জানান যে তিনি এই জয় পেয়ে খুব একটা খুশি নন কারণ তাঁর মতে এই ট্রফি পাওয়ার অনেক যোগ্য প্রতিযোগীরা ছিলেন। তিনি বলেন, '‌চূড়ান্ত পর্ব চলাকালীন আমি বেশি ভাবনা চিন্তা করছিলাম না। আমার মনে তখন এটাই চলছিল যে শো যেই জিতুক না কেন ট্রফি একজন বন্ধুর কাছেই আসবে। কারণ আমরা সবাই একটা বড় পরিবার। এমনকী আমি যখন ট্রফি হাতে নিই তখন আমার দারুণ অনুভূতি হয়নি কারণ আমরা সবাই এই ট্রফি পাওয়ার যোগ্য। আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছি এবং এই শোয়ের পরও আমরা একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখব।'‌

 ৯ মাস ধরে চলল ইন্ডিয়ান আইডল

৯ মাস ধরে চলল ইন্ডিয়ান আইডল

গত বছর নভেম্বরের শেষের দিকে ইন্ডিয়ান আইডল ১২-এর সফর শুরু হয়েছিল। প্রায় ৯ মাস যাবৎ এই শো চলার পর রবিবার দীর্ঘ ১২ ঘণ্টা ধরে চূড়ান্ত পর্ব চলে। ফাইনাল পর্বে শেরশাহ তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী এসেছিলেন। এছাড়াও আরও অনেক বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারাও ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসেন। জনপ্রিয় সঙ্গাত শিল্পী কুমার শানু, সুখবিন্দর সিং, মিকা সিং, অমিত মিশ্র, জাভেদ আলি, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ তাঁদের গানের জাদুতে জমে ওঠে ইন্ডিয়ান আইডলের ফাইনাল পর্ব। উদিত নারায়ণের ছেলে আদিত্য এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। তবে চূড়ান্ত পর্বের সঞ্চালনায় আদিত্য নারায়ণের সঙ্গে দেখা যায় জনপ্রিয় টেলিভিশনের মুখ জয় ভানুশালিকে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+