একদিনে ২০টি আইনি নোটিশ, স্বজন পোষণ নিয়ে সরব হলেন শিল্পা শিন্ডে
একদিনে ২০টি আইনি নোটিশ, স্বজন পোষণ নিয়ে সরব হলেন শিল্পা শিন্ডে
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডের স্বজন পোষণ নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। তবে বলিউডের পাশাপাশি মুম্বইয়ের টেলি জগতেও যথেষ্ট স্বজন পোষণ রয়েছে। যা নিয়ে মুখ খুললেন বিগ বস–১১–এর বিজয়ী শিল্পা শিন্ডে। বর্তমানে তিনি মুম্বইয়ে নিজের বাড়িতে মায়ের যত্ন নিচ্ছেন। সম্প্রতি তাঁর মায়ের বাড়িতে দুর্ঘটনা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে শিল্পা টেলি জগতের স্বজন পোষণ, বিনোদন জগতের পক্ষপাত নিয়ে সরব হলেন।

শিল্পা বলেন, 'সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, সকলে শোবিজের স্বজন পোষণ নিয়ে কথা বলছে। শুধু বিনোদন ইন্ডাস্ট্রিতেই স্বজন পোষণ নেই সব জায়গাতেই তা আছে। অভিনেতার ছেলে অভিনেতা হবে, চিকিৎসকের ছেলে চিকিৎসক। কিন্তু হ্যাঁ পক্ষপাতিত্ব রয়েছে এবং আমি তার মুখোমুখি হয়েছি।’ তিনি আরও বলেন, 'আমি তার শ্রেষ্ঠ উদাহরণ। মানুষকে বলা হতো আমার সঙ্গে কেউ যাতে কাজ না করে। আমি সবকিছুর মুখোমুখি হয়েছি। চ্যানেল এবং প্রযোজক সংস্থা আমায় নিষিদ্ধ করে দেয়। একদিনে আমি ২০টি আইনি নোটিশ পেয়েছি যেখানে উল্লেখ ছিল আমি যেন তাদের ক্ষতিপূরণ মিটিয়ে দিই। ভাবি জি ঘর পর হ্যয় সিরিয়ালের সময় বহু সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমায়।’
ভাবি জি ঘর পর হ্যয় সিরিয়ালের সঙ্গে যুক্ত বিকাশ গুপ্তা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এবং সেখানে বলেছেন তিনি যে তাঁর জীবনকে নরক বানানোর জন্য শিল্পা শিন্ডে, পার্থ সমথন ও প্রিয়াঙ্ক শর্মাকে ডেকেছিলেন। এ প্রসঙ্গে শিল্পাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।
অভিনেত্রী এর আগে তাঁকে ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করার জন্য বিকাশ গুপ্তাকে দায়ি করেন এবং তাঁকে টিভি মাফিয়া বলেও অ্যাখা দেন। এরপর এই বিষয়গুলি আরও জটিল হয়ে পড়ে যখন এস অফ স্পেস রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী দানিশ জেহানের মৃত্যুর জন্য শিল্পা অভিযোগের তির তোলেন বিকাশ গুপ্তার দিকে। বিকাশ ওদিকে জানিয়েছেন যে শিল্পা একজন ক্ষতিকারক মানুষ।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications