বিগ বস ওটিটিতে শমিতা শেট্টি নন, বরং অন্য এক প্রতিযোগীকে দেওয়া হয় সর্বোচ্চ পারিশ্রমিক

বিগ বস ওটিটিতে শমিতা শেট্টি নন, বরং অন্য এক প্রতিযোগীকে দেওয়া হয় সর্বোচ্চ পারিশ্রমিক

এই প্রথমবার কোনও ওটিটি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে বিগ বস ওটিটি। ভুটে শুরু হওয়া এই রিয়্যালিটি শো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। আর তা হবে নাই বা কেন, প্রথম দিন থেকেই বিগ বসের প্রতিযোগীরা তুলকালাম করে চলেছে বাড়ির মধ্যে। তার ওপর আবার এই শোয়ের সঞ্চালক করণ জোহর। সব মিলিয়ে দারুণ ব্যাপার।

সকলেই যখন বিগ বস ওটিটির সসি সঞ্চালক করণ জোহরের কথা বলছেন তখন হয়ত অনেকে ভুলে গিয়েছেন যে বিগ বসের প্রতিযোগীরাও নিজেদের টাস্ক ও জেতার প্রাণপণ চেষ্টা চালিয়ে দর্শকদের মনোরঞ্জন করছেন সবসময়। প্রত্যেক বছরই এই শোটি দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে চলেছে। আরর এটা সকলেই জানেন বিগ বসের প্রতিযোগীদের প্রত্যেক সপ্তাহে মোটা টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এ বছরের ওটিটি প্রতিযোগীরা কত করে পারিশ্রমিক নিচ্ছেন আসুন দেখে নেওয়া যাক।

শমিতা শেট্টি

শমিতা শেট্টি


বিগ বস ওটিটির প্রতিযোগী শমিতা শেট্টি, যাঁকে মনে করা হয়েছিল এই শোয়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী, প্রকৃতপক্ষে তিনি দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী। বিগ বস ওটিটিতে নিজের খেলা দেখানোর জন্য শমিতা শেট্টিকে প্রত্যেক সপ্তাহে ৩.‌৭৫ লক্ষ করে দেওয়া হচ্ছে।

 ঋদ্ধিমা পণ্ডিত

ঋদ্ধিমা পণ্ডিত


'‌বহু হামারি রজনীকান্ত'‌ ধারাবাহিক খ্যাত ঋদ্ধিমা পণ্ডিত বিগ বস ওটিটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী এবং তাঁকে প্রত্যেক সপ্তাহে ৫ লক্ষ করে দিতে হয়।

 উরফি জাভেদ

উরফি জাভেদ

বিগ বস ওটিটি থেকে প্রথম যে সদস্য বাড়ি ছাড়া হন তিনি হলেন উরফি জাভেদ। তাঁকে প্রত্যেক সপ্তাহে ২.‌৭৫ লক্ষ টাকা দিতে হত।

 রাকেশ বাপত

রাকেশ বাপত

'‌তুম বিন'‌ অভিনেতা রাকেশ বাপত, যিনি বিগ বসের বাড়িতে খুবই সক্রিয় একজন সদস্য, তিনি প্রত্যেক সপ্তাহে ১.‌২ লক্ষ করে নেন।

 প্রতীক সহেজপাল

প্রতীক সহেজপাল

ডেটিং রিয়্যালিটি শো '‌লাভ স্কুল'‌ খ্যাত প্রতীক সহেজপাল, যিনি বাড়িতে ঢুকেই ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে বসেছেন, তাঁকে প্রত্যেক সপ্তাহে ১ লক্ষ করে পারিশ্রমিক দেওয়া হয়।

নিশান্ত ভাট

নিশান্ত ভাট

রাকেশ বাপতের মতোই নিশান্তকেও প্রত্যেক সপ্তাহে ১.‌২ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। নিশান্ত, রাকেশ ও প্রতীক এই শোয়ে সবচেয়ে কম পারিশ্রমিক পান।

 করণ নাথ

করণ নাথ

বলিউড অভিনেতা করণ নাথ, যাঁর বিগ বসের এন্ট্রি দারুণভাবে হয়েছিল, তাঁকে প্রতিটি পর্বের জন্য ১.‌৭৫ লক্ষ করে পারিশ্রমিক দেওয়া হয়।

 দিব্যা আগরওয়াল

দিব্যা আগরওয়াল

এই সিজনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিযোগী হলেন দিব্যা আগরওয়াল। তিনি প্রত্যেক সপ্তাহের জন্য ২ লক্ষ করে পারিশ্রমিক পান।

অক্ষরা সিং

অক্ষরা সিং

ভোজপুরি সিনেমা খ্যাত অভিনীত অক্ষরা সিং বিগ বসে থাকার জন্য প্রত্যেক সপ্তাহে তাঁকে ১.‌৭৫ লক্ষ টাকা করে দেওয়া হয়।

মুস জাট্টানা

মুস জাট্টানা

নিজেকে উভকামী বলে দাবি করা মুস জাট্টানা বিগ বসের শোতে এসে দারুণ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। মুসকান প্রত্যেক সপ্তাহের জন্য দেড় লক্ষ টাকা করে নেন।

 নেহা বাসিন

নেহা বাসিন

ভারতীয় পপ গায়িকা ও বলিউডে পাঞ্জাবী গানের রানী নেহা বাসিন এই শোতে থাকার জন্য প্রত্যেক সপ্তাহে ২ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন।

 জিশান খান

জিশান খান

'‌কুমকুম ভাগ্য'‌ খ্যাত এবং গোয়া বিমানবন্দরে বাথরব পরে যাওয়ায় খবরের শিরোনামে আসা জিশান খান এই শোয়ে প্রত্যেক সপ্তাহে আড়াই লক্ষ টাকা করে নিচ্ছেন বলে জানতে পারা গিয়েছে।

মিলিঙ্গ গাবা

মিলিঙ্গ গাবা

পাঞ্জাবি সঙ্গীত শিল্পী মিলিঙ্গ গাবা বিগ বস ওটিটিতে থাকার জন্য প্রত্যেক সপ্তাহে ১.‌৭৫ লক্ষ টাকা করে নিচ্ছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+