আমি আপনার সঙ্গে বিগ বস খেলছি না, সঞ্চালক করণ জোহরকে স্পষ্ট জবাব প্রতিযোগী দিব্যা আগরওয়ালের

আমি আপনার সঙ্গে বিগ বস খেলছি না, সঞ্চালক করণ জোহরকে স্পষ্ট জবাব প্রতিযোগী দিব্যা আগরওয়ালের

এতদিন বিগ বস ওটিটির বাড়িতে প্রতিযোগীদের মধ্যে লড়াই হতে দেখা গিয়েছে এবার তিক্ত ঝামেলার সৃষ্টি হল শোয়ের সঞ্চালক করণ জোহর ও বিগ বসের প্রতিযোগী দিব্যা আগরওয়ালের মধ্যে। বিগ বস ওটিটির সানডে কা ওয়ারে ড্রামাতে ভরপুর করণ জোহরকে দেখা গেল দিব্যার সঙ্গে রীতিমতো তর্ক করতে।

দিব্যা–করণ ফাইট

দিব্যা–করণ ফাইট

যেখানে প্রতিযোগীরা একে-অপরের ওপর বিভিন্ন জিনিস নিয়ে দোষারোপ করে চলেছেন গোটা সপ্তাহ জুড়ে, অন্যদিকে দিব্যা আগরওয়াল ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন তাঁর আত্মবিশ্বাস ও নিজের মতামতকে সামনে রাখার সক্ষমতা দিয়ে দর্শকদের মন জয় করতে। যে করণ জোহর দিব্যাকে বিগ বসে দারুণ এন্ট্রি করিয়েছিলেন সেই সঞ্চালকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন টেলি ডিভা দিব্যা‌। ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে দিব্যা ও তাঁর কানেকশন জিশান খানের তিক্ত বাদানুবাদ নিয়ে করণ জোহর ক্ষিপ্ত হয়ে ওঠেন দিব্যার ওপর। তাই বলা চলে বেশ চড়াই উৎরাই পেরিয়ে চলতে হচ্ছে খেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে দিব্যাকে। তবে সোশ্যাল মিডিয়ায় বাহবা পেয়েছেন দিব্যা এবং নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে সঞ্চালক করণ জোহরকে। পক্ষপাতিত্ব করার জন্য এবং নিরপেক্ষ সঞ্চালর না হতে পারার কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে করণ জোহরকে। তবে দিব্যা নিজের আত্ম সম্মানবোধকে সকলের সামনে তুলে ধরার জন্য নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

সুয়েশ রাইয়ের টুইট

সুয়েশ রাইয়ের টুইট

টিভি তারকা ও প্রাক্তন বিগ বসের প্রতিযোগী সুয়েশ রাই বলেন, 'আমার আজকের পর্বে জিশানের জন্য খারাপ লাগছে, জিশান কি কোনও ভুল কিছু করেছিল, যার জন্য এভাবে আচরণ করা হল। আমি দুঃখিত কিন্তু কেউ তাঁর থেকে ভাগ্য ছিনিয়ে নিতে পারবে না, পরিস্থিতি সামলানোর একটা রাস্তা আছে, খেলায় সঞ্চালক হওয়া শুধু কাজ নয়, নিজের পদের প্রতি ন্যায় বিচারও করতে হয়।'‌ আরও একটি পোস্টে সুয়েশ বলেন, '‌প্রিয় কেজেও (‌করণ জোহর)‌ তুমি সলমন খান হয়, কিছুটা ভেবেচিন্তে কথা বল।'‌

নেটিজেনদের রোষের মুখে দিব্যা

নেটিজেনদের রোষের মুখে দিব্যা

সোশ্যাল মিডিয়ায় সকলেই দিব্যাকে সমর্থন করে করণ জোহরের বিরোধিতা করেছেন। অনেকেই বলছেন করণ দিব্যাকে নিশানা বানিয়ে শমিতা শেট্টির সঙ্গে পক্ষপাতিত্ব করছেন। তবে নেটিজেনদের পূর্ণ সমর্থন রয়েছে দিব্যার প্রতি। তবে সানডে কা ওয়ারে করণ জোহরকে দিব্যা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি করণ জোহরের সঙ্গে বিগ বস খেলছেন না। এর আগে করণ অবশ্য জানান যে তিনি এই শোয়ের সঞ্চালক এবং দিব্যা প্রতিযোগী, এই পার্থক্য সবসময়ই থাকবে।

বিগ ‌বস ১৫ প্রোমো

বিগ ‌বস ১৫ প্রোমো

অন্যদিকে বিগ বস ১৫, যেটি সঞ্চালনা করবেন সলমন খান এবং কালার্সে সম্প্রচার হবে তার প্রোমো এসে গিয়েছে। বিতর্কিত এই রিয়্যালিটি শোয়ের প্রোমোতে গলা শোনা গিয়েছে বলিউডের বরিষ্ঠ অভিনেত্রী রেখার। প্রোমোতে দেখা গিয়েছে, সলমন খান একটি গাছের সামনে অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন তখনই তিনি গাছের মধ্যে থেকে একটি কন্ঠস্বর শুনতে পান এবং সলমন তাঁকে '‌বিশ্বসুনট্রি'‌ বলে ডাকেন এবং তাঁর সঙ্গে কথা বলেন। তবে বিগ বস ১৫ টিভিতে কবে থেকে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 ঋদ্ধিমা–করণ এলিমিনেটেড

ঋদ্ধিমা–করণ এলিমিনেটেড

অন্যদিকে রবিবার বিগ বস ওটিটির বাড়ি থেকে দ্বিতীয় সপ্তাহে শকিং এলিমিনেশন দেখা গিয়েছে। ওই শো থেকে একজন নয়, দু'জন প্রতিযোগী চলে গিয়েছেন বাইরে। এবার ব্যক্তিগত ভাবে প্রতিযোগীদের পারফরম্যান্স দেখা হচ্ছে না। তার বদলে দেখা হচ্ছে পুরো কানেকশনের পারফরম্যান্স দেখা হচ্ছে। তার ভিত্তিতে করণ নাথ এবং ঋদ্ধিমা পণ্ডিত পেয়েছেন সবথেকে কম ভোট। তাই তাঁরা বিগ বস ওটিটি থেকে বাদ চলে গিয়েছেন। বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ অবাক হয়েছেন করণ নাথও। তিনি এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+