Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড় পর্দায় নয় বরং ছোটপর্দায় মুক্তি পাবে প্রযোজক দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’

বড় পর্দায় নয় বরং ছোটপর্দায় মুক্তি পাবে প্রযোজক দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’

করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক অবস্থায় ফিরে যেতেই শহরের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলি খুলতে শুরু করে দিয়েছে। আর দুর্গাপুজো উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে টলিউডের ৭টি ছবি। তবে এবারের পুজোতে দেবের প্রযোজনায় তৈরি ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। বরং তা মুক্তি পাবে টেলিভিশনের পর্দায়। প্রযোজনা সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ অক্টোবর দুপুর ২টো নাগাদ জলসা মুভিজেই প্রিমিয়ার হবে এই ছবির। তবে শুধু টেলিভিশনে নয়, একই সঙ্গে এই ছবিটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারেও।

ছোটপর্দায় মুক্তি

ছোটপর্দায় মুক্তি

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই ভেবেছিলেন যে এই ছবি সিনেমা হলেই মুক্তি পাবে। কারণ করোনা আবহে অনেকদিন যাবৎ ছোটদের জন্য কোনও ছবি তৈরি হয়নি। তাই বহুদিন পর এই ছবির ঘোষণা হতেই উচ্ছাস দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। কিন্তু এই ছবিটি এখন বড়পর্দায় দেখানো হবে না বরং ছোটপর্দায় দেখা যাবে। কিন্তু নির্মাতাদের এই সিদ্ধান্ত কেন তা কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে যেহেতু ছবিটি ছোটদেরকে মাথায় রেখে তৈরি করা হয়েছে তাই হয়ত সিনেমা হলের বদলে ছোটপর্দাকেই বেছে নেওয়া হল। কারণ করোনা পরিস্থিতিতে এখন শিশুদের সিনেমা হলে না যাওয়াই শ্রেয়।

ছোটদের সিনেমা

ছোটদের সিনেমা

ছোটদের জন্য বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে সিনেমা আগেও হয়েছে। তবে রাজা-রানি, বুদ্ধু-ভুতুমকে পর্দায় সেভাবে দেখা যায়নি। এরপর ঘোষণা হল দেব এন্টারটেনমেন্টের 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র। রাজা-রানির লুক রিলিজের পর অনুরাগীদের মনে আগ্রহ তৈরি হয়েছিল। আর এবার যখন ট্রেলার মুক্তি পেল, দেখা গেল বাড়িয়ে বলেননি কেউই। প্রযোজক দেব বা পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সম্পূর্ণ রূপকথার রাজ্যের মতোই সেজে উঠেছে 'বোম্বাগড়'।

ছবির গল্প

ছবির গল্প বোম্বাগড়ের রাজা হবুচন্দ্রকে নিয়ে। তাঁর রাজত্বে প্রজারা বেশ সুখী। তাঁর মন্ত্রী গবুচন্দ্র আর রানি কুসুমকলিকে নিয়ে তিনি রাজমহলেও বেশ আনন্দেই থাকেন। এককথায় বলা চলে বোম্বাগড় হল স্বচ্ছল ও আনন্দের রাজ্য। কিন্তু এই রাজ্যেও রয়েছে সমস্যা। মন্ত্রী গবুচন্দ্রকে নিয়ে খুশি নয় রাজ্যের মানুষ। কোনও এক কারণে তার উপর সবাই ক্ষুব্ধ। কিন্তু কারণটি যে কী, তার ইঙ্গিত কিন্তু ট্রেলারে দেননি পরিচালক।

ছবির অভিনেতারা

ছবির অভিনেতারা

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের 'ঠাকুরদার ঝুলি'র গল্প 'সরকার মশাইয়ের থলে' অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি। ছবির শুটিং হয়েছে 'বাহুবলী' ছবির সেটে। ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্য়ায়, শুভাশিস মুখোপাধ্যায় ও বরুণ চন্দ। ছবির ট্রেলারে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠ শোনা গিয়েছে।

ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+