Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিকল না দ্বিতীয় বিয়েও, কেনিয়া নিবাসী স্বামীর বিরুদ্ধে FIR টেলি তারকার

প্রথম বিয়ে টেকেনি। শ্বশুরবাড়িতে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী। ছোট্ট একরত্তি ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন তিনি। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দলজিৎ কৌর। একাধিক হিট সিরিয়াল করেছিলেন তিনি। দ্বিতীয়বার নতুন করে সংসার পেতেছিলেন অভিনেত্রী।

কিন্তু সেই বিয়েও সুখের হল না। মধুচন্দ্রিমা কাটার কয়েক মাসের মধ্যেই প্রকাশ্যে আসে দলজিতের দ্বিতীয় বিয়ের সমস্যা। নিজের ইনস্টাগ্রাম থেকে বিয়ের সব ছবি মুছে দিয়েছিলেন তিনি। বিয়ের পর দ্বিতীয় স্বামী নিখিল প্যাটেলের সঙ্গে কেনিয়া উড়ে গিয়েছিলেন দলজিৎ। সেখানে দ্বিতীয় স্বামীর মেয়ে এবং নিজের ছেলেকে নিয়ে বেশ ভালই চলছিল সংসার। কিন্তু সব ওলট পালট হয়ে গেল স্বামীর আসল চেহারা প্রকাশ্য আসতেই।

Dalljit kaur

তারপরে আর কেনিয়ায় থাকতে চাননি তিনি। ছেলেকে নিয়ে ফিরে আসেন ভারতে। নিখিল কেনিয়ায় ব্যবসা করেন। বলিউডের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নিখিল একাধিক নারীতে আসক্ত বলে অভিযোগ করেছিলেন দলজিৎ। এমনকী নিখিল তাঁকে মারধরও করত বলে অভিযোগ করেন অভিনেত্রী। মুম্বইয়ে ফিরে এসে নিজের বাড়িতেই রয়েছেন তিনি। যাননি নিখিলের বাড়িতে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হয়েছে।

তারপরেই গতকাল মম্বইয়ের অগরিপাড়া থানায় নিখিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দলজিৎ। ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ এবং ৩১৬(২) ধারায় মামলা দায়ের করেছেন তিনি। দলজিৎ এই ধারা দুটি দিয়ে নিখিলের বিরুদ্ধে নিষ্ণুরতা এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। কেনিয়ায় ব্যবসা করলেও নিখিল এখন মুম্বইয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই মুম্বই বিমানবন্দরে বান্ধবীকে নিয়ে দেখা গিয়েছিল নিখিলকে।

যদিও এই প্রথম নয় এর আগে জুন মাসেও নিখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দলজিৎ। কেনিয়ায় নাইরোবি সিটি পুলিশের কাছে নিখিলের নামে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তাত নাইরোবি সিটি কোর্ট দলজিৎ এবং তাঁর ছেলেকে যাতে নিখিল বাড়ি থেকে তাড়াতে না পারে সেই রক্ষাকবচ দিয়েছিল।

নিখিলও এর আগে হয়রানির অভিযোগে দলজিৎকে নোটিস পাঠিয়েছিলেন। ২০২৩ সালে নিখিলকে বিয়ে করেছিলেন দলজিৎ। বিয়ের দশ মাসের মধ্যেই তাঁরা বিচ্ছেদের মামলা দায়ের করেন। মে মাসেই নিখিল জানিয়ে দেন তিনি আর দলজিতের সঙ্গে নেই। তার আগে জানুয়ারিতেই ছেলেকে নিয়ে কেনিয়ে থেকে মুম্বইয়ে ফিরে এসেছিলেন দলজিৎ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+