টেলিভিশনের কোন কোন তারকারা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান! কপিল থেকে সাক্ষীদের রোজগারের তালিকা একনজরে

টেলিভিশনের কোন কোন তারকারা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান! কপিল থেকে রোনিতদের রোজগারের তালিকা একনজরে

বলিউডে যেখানে ফিল্মে অভিনয় করে কার্যত কোটি টাকার সম্পত্তির মালিক একাধিক তারকা, সেখানে টেলিভিশনের দুনিয়াতেও মুম্বইতে পারিশ্রমিকের অঙ্ক নেহাত কম নয়! এদিকে, ওয়েব সিরিজের জন্যও যে সমস্ত তারকারা অভিনয় করে থাকেন, তাঁরাও বেশ ভালো অঙ্কের পারিশ্রমিকই পেয়ে থাকেন। এই পরিস্থিতিতে ভারতের মায়ানগরী মুম্বইতে একের পর এক নামী তারকা টেলিভিশনের রাস্তা ধরেই উঠে এসেছেন লাইমলাইটে। সেই জায়গা থেকে সুশান্ত সিং রাজপুত, বা অঙ্কিতা লোখান্ডের মতো তারকারা টেলিভিশন থেকেই পরে বলিউডে প্রবল খ্যাতির শিখরে ওঠেন। এদিকে, শাহরুখ খানও টেলিভিশনে 'সার্কাস' এর মতো অনুষ্ঠান করেই তবে বলিউডে পা রাখতে পেরেছেন। এই জায়গা থেকে দেখে নেওয়া যাক, ভারতীয় টেলিভিশনে তারকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কারা পান?

 রাম কাপুর

রাম কাপুর

'বড়ে আচ্ছে লগতে হ্যায়' সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের পর্দায় পা রাখেন রাম কাপুর। এছাড়াও তিনি বলিউডে 'অ্যাজেন্ট বিনোদ' ও 'হামশকলস' এর মতো সিনেমায় অভিনয় করেছেন। প্রতিদিনের নিরিখে সিনেমায় অভিনয়ের জন্য রাম কাপুরের পারিশ্রমিক ১ লাখ ২৫ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা।

রনিত রায়

রনিত রায়

বালাজি টেলিফিল্মস ও একতা কাপুর গোষ্ঠীর সবচেয়ে প্রিয় অভিনেতার তালিকায় রয়েছেন রনিত রায়। একতা কাপুরের বহু ছবিতে ও প্রযোজিত সিরিয়ালে রনিত রায় অভিনয় করেছেন। এছাড়াও তিনি ফিল্মে বলিউডের তাবড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন। রনিত একটি সিরিয়ালে থেকে প্রতিদিনের মিরিখে ১ লাখ ২৫ হাজার টাকা পারিশ্রমিক নেন। 'কসৌটি জিন্দেগিকি' সিরিয়াল থেকে তিনি খ্যাতির নতুন সীমানায় বিচরণ করছেন।

সাক্ষী তানওয়ার

সাক্ষী তানওয়ার

একতা কাপুরের সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ হিসাবে সাক্ষী তানওয়ার নিজের আত্ম প্রকাশ করেন। তিনি সিরিয়ালে পার্বতীর চরিত্রে জনপ্রিয়তা লাভ করেন। ২০১৬ সালে সাক্ষী আমিরের সঙ্গে 'দঙ্গল' ছবিতে অভিনয় করেন। এক একদিন সিরিয়ালে কাজ করতে দৈনিক হিসাবে সাক্ষী ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।

কপিল শর্মা

কপিল শর্মা

কমেডি স্টার কপিল শর্মা রীতিমতো পরিচিত মুখ টেলিভিশনের দুনিয়ায়। তাঁর কমেডি হাসতে পারেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। এই টেলিভিশন স্টারও পারিশ্রমিকের বিচারে অনেককেই পিছনে ফেলে দেন। 'কিস কিস কো প্যায়ার করু' ছবিতেও কপিল অভিনয় করেছেন। এদিকে, তাঁর শোয়ের প্রতি সিজনের জন্য কপিলের পারিশ্রমিক ১ কোটি থেকে ১.২ কোটি টাকা।

জেনিফার উইংগেট

জেনিফার উইংগেট

টেলিভিশন সিরিয়াল জেনিফার উইংগেট 'বেহাদ' ও 'বেপনহা' সিরিয়ালে অভিনয় করেন। জেনিফার এছাড়াও সঞ্জয়লীলা বনশালীর সিরিয়ালে অভিনয় করেছেন। ফলে টেলিভিন স্টার হিসাবে তাঁত খ্যাতি অপরিসীম। এই জায়গা থেকে জেনিফারের পারিশ্রমিকের অঙ্কও কম নয়। ভারতীয় টেলিভিশনের এই তারকা সিরিয়ালের একটি এপিসোড শ্যুট করতে ১ লাখ টাকা পারিশ্রমিক নেন।

 সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ শুক্লা

সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের তারকা সিদ্ধার্থ শুক্লা। 'বালিকা বধূ' সিরিয়াল থেকে তাঁর উত্থান শুরু হয়েছে। এই সিরিয়ালের হাত ধরে তিনি টেলিভিশনের দুনিয়ায় লাইমলাইট কেড়ে নেন। এছাড়াও তিনি বিগবস ১৩ এর বিজয়ী। 'ব্রোকেন বাট বিউটিফুল থ্রি' এর হাত ধরে তিনি পরিচিতি পান আরও। তিনি প্রতি এপিসোডের জন্য ২ লাখ টাকা করে পারিশ্রমিক নিতেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+