গাঁটছড়া না মিঠাই, এই সপ্তাহে টিআরপি তালিকায় কে রইল সেরার সেরা স্থানে?

গাঁটছড়া না মিঠাই, এই সপ্তাহে টিআরপি তালিকায় কে রইল সেরার সেরা স্থানে?

প্রতিদিন বিকেল হলেই ঘরের কাজকর্ম মিটিয়ে হক বা অফিস থেকে ফিরে সটান টেলিভিশন খুলে বসে পড়েন সকল দর্শকরা। ধারাবাহিকে কখন টানটান পর্ব চলছে বা কখন আসতে চলেছে গল্পের নতুন মোড়, তা নিয়ে সবসময় চলে চর্চা। আর কোন ধারাবাহিক দর্শকদের কতটা পছন্দ হচ্ছে তা নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি চার্টে কত নম্বর জায়গায় থাকল কোন ধারাবাহিক, তা জানার জন্য গোটা সপ্তাহ ধরে মুখিয়ে থাকেন বিভিন্ন চ্যানেল কর্তিপক্ষ এবং শো মেকাররা। সবেমাত্র শুরু হয়েছে জুন মাস। আর এরই মধ্যে শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিকও। সেইসঙ্গে লাগাতার নিত্যনতুন টুইস্ট আর টার্ন দেখা যাচ্ছে বিভিন্ন ধারাবাহিকে। তাই দেখে নেওয়া যাক জুন মাসের প্রথম সপ্তাহে কী বলছে ধারাবাহিকের রিপোর্ট কার্ড।

গাঁটছড়া

গাঁটছড়া

এই মুহূর্তে বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় নিজের শীর্ষ স্থান এক চুলও ছেড়ে দিচ্ছে না ধারাবাহিক গাঁটছড়া। গৌরব ও সোলাঙ্কি অভিনীত এই ধারাবাহিকে এখন একটু একটু করে জমে উঠছে ঋদ্ধিমান ও খড়ির বন্ধুত্বের সম্পর্ক। তাঁদের মধ্যে কবে দাম্পত্য সম্পর্ক ঠিকমত শুরু হবে তা নিয়ে এখন উৎসাহের শেষ নেই দর্শকদের। আর তাই এই ধারাবাহিক ৮.৪ নম্বর পেয়ে টিআরপি তালিকার টপ লিস্টের পয়লা নম্বর স্থান দখল করে নিয়েছে।

মিঠাই

মিঠাই

অন্য এক বেঙ্গল টপার মিঠাই কিছু সপ্তাহ হল এক নম্বর থেকে একটু নেমে গেলেও তালিকার সেরা পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে বরাবর। কিন্তু এই সপ্তাহে সিরিয়ালের দুর্দান্ত ট্র্যাকের জন্য আবার দুই নম্বরে উঠে গিয়েছে মিঠাই। আসলে মিঠাই রানির উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থর আসল পরিচয় সকলের সামনে চলে এসেছে। রকি দ্য রকস্টারই যে সিদ্ধার্থ তা জেনে যাওয়ার পরেই 'সিড-মিঠাই' এর ফ্যানেরা আবার মহা উতসাহে দেখছেন এই ধারাবাহিক। ৮.২রেটিং পেয়ে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে আছে মিঠাই।

ধুলকণা

ধুলকণা

এই মুহূর্তে টানটান উত্তেজনাময় পর্ব চলছে ধারাবাহিক ধুলোকণায়। কারণ লালনের সঙ্গে জোর করে বিয়ে করার পর এখন চড়ুই লেগে পড়েছে ফুলঝুড়িকে জীবনে শেষ করে দিতে। তার উপরে আবার ফুলঝুড়ির নতুন বাগদত্তা হসেবে ধারাবাহিকে এন্ট্রি হয়েছে জনপ্রিয় অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের। আর তাই নিয়ে লালনের হিংসা, এই লাভ ট্রাই অ্যাঙ্গেল দারুণ পছন্দ করছেন দর্শকরা। এদিকে গুণ্ডারা ফুলঝুড়িকে তুলে নিয়ে যেতে চলেছে, তাঁকে কি লালন বাঁচাতে পারবে? তা নিয়ে এগিয়ে চলেছে এই সিরিয়াল। ৭.৯ রেটিং পেয়ে টিআরপি তালিকায় তিন নম্বরে রয়েছে ধুলোকণা।

চতুর্থ ও পঞ্চম স্থানে কারা?

চতুর্থ ও পঞ্চম স্থানে কারা?

টিআরপি তালিকায় সেরা তিন নম্বরে এই তিনটি ধারাবাহিক থাকলেও বাকি ধারাবাহিকগুলির ক্ষেত্রে বেশ কিছুটা রদবদল হয়েছে টিআরপি রেটিং-এ। জুন মাসের প্রথম সপ্তাহে অনেকটাই উপরে উঠে এসেছে ধারাবাহিক গৌরী এল। ৭.৫ রেটিং পেয়ে টিআরপি তালিকায় চার নম্বরে রয়েছে এই ধারবাহিক। অন্যদিকে মাত্র .১ পয়েন্ট কম পেয়ে ৭.৪ রেটিং নিয়ে টিআরপি তালিকার পাঁচ নম্বরে রয়েছে আলতা ফড়িং।

বাকিরা কে কোথায়?

বাকিরা কে কোথায়?

টিআরপি তালিকায় টপ ৫ ছাড়াও অন্যান্য ধারাবাহিক রয়েছে নিজেদের স্থানে। এক নজরে দেখে নেওয়া যাক বাকিরা কে কোন জায়গায় রয়েছে। ষষ্ঠ স্থানে আছে মন ফাগুন (৬.৯) ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯), সপ্তমে আছে অনুরাগের ছোঁয়া (৬.২), অষ্টম নম্বর স্থানে আয় তবে সহচরী (৫.৮), নবম স্থানে আছে উমা (৫.৬) এবং এই সপ্তাহে তালিকায় দশম হয়েছে 'এই পথ যদি না শেষ হয়' (৫.৫)। এছাড়াও ১ নম্বরের ব্যবধানে ১১তম স্থানে আছে খেলনা বাড়ি, এবং টিআরপি তালিকার ১২ নম্বরে রয়েছে রাহুল ও রুকমা অভিনীত লালকুঠি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+