মিলন না বিচ্ছেদ? টানটান উত্তেজনা ঋষি-পিহুর লাভ লাইফে
মিলন না বিচ্ছেদ? টানটান উত্তেজনা ঋষি-পিহুর লাভ লাইফে
সময় বলছে মাঘের শেষে ফাগুন দরজায় এসেছে। বসন্তও প্রায় এসে গেল। কিন্তু তার পরেও মন ফাগুনে শুরু হতে চলেছে মনখারাপের বর্ষা। বাংলার প্রথম সারির টেলিভিশন চ্যানেলে ভালোই জনপ্রিয় হয়েছে ধারাবাহিক মন ফাগুন। শুধু তাই নয়, গত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় টপ তিনে থাকছে এই সিরিয়াল। আর সেখানেই ঋষি আর পিহুর রোম্যান্সের দিকে এগিয়ে চলেছে কাহিনী। আর এই গল্পই এখন দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। কিন্তু এই জুটির প্রেমে আবার নিতুন বাঁধা আসতে চলেছে। তাহলে কি আলাদা হয়ে যাবে ঋষি আর পিহু?
লেটেস্ট প্রোমো
সম্প্রতি সরিয়াল মন ফাগুন এর নতুন প্রোমো সামনে এসেছে। আর সেখানেই দেখা যাচ্ছে ডিভোর্স পেপারে সই করতে চলেছে পিহু। আর ডায়লগে শোনা যাচ্ছে যে, দূরে গিয়েই টুবাইদার ছোটবেলার ভালোবাসাকে ফিরিয়ে দেবে পিহু। আর এখানেই দর্শকদের মাথায় হাত। তাহলে কি প্রিয়াঙ্কার সব ষড়যন্ত্র সত্যি হয়ে যাবে, সত্যি সত্যিই মিস্টার সেনের কাছ থেকে দূরে চলে যাবে মিস বৃষ্টিবাড়ি! এই গল্প জানার জন্য দিন কয়েক অপেক্ষা করতে হবে দর্শকদের।

সৌমেনের দিদির আবির্ভাব
আরও একটি এপিসোডিক প্রোমোতে দেখা গিয়েছে পিহু আর ঋষির সবথেকে বড় দুশমন সৌমেনের দিদি ফিরে এসেছেন। সেই এতদিন পর দেখা গিয়েছে ঋষির বাবাকেও। অপ্রতিম সেনশর্মার পি এ হিসেবে কাজ করতে দেখাযাবে সৌমেনের দিদিকে। সেখানে তিনি বলবেন যতদিন না সেনশর্মা পরিবারের কোটি কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে ততদিন ঋষি সেনের বাবাকে এইভাবেই বন্দি বানিয়ে রাখবেন সৌমেনের দিদি।

মিলন না বিচ্ছেদ
এদিকে ঋষি সবে সবে বুঝতে পেরেছে যে সে মিস বৃষ্টিবাড়িকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু সেখানেই প্রিয়াঙ্কা চ্যালেঞ্জ করেছে রিশিকে না পেলে সে তার ড্যাড মিলে কোহিনূর রাজবাড়ি বাজেয়াপ্ত করবে। তাই পরিবারকে বাঁচাতে যে কোনও উপায় অবলম্বন করপবে পিহু। সে শপথ নিয়েছে তার টুবাইদা কে সে আর অন্য কারও হতে দেবে না। কিন্তু ডিভোর্স পেপারেই কি তাহলে সব রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে? এদিকে ঋষি পিহুকে জিজ্ঞেস করে কিছুদিন বাদেই তার বিয়ে, পিহু পারবেতো তাকে ডিভোর্স দিতে?, প্রশ্নের উত্তর অবশ্য পিহুকে দিতে দেখা যায়নি।

এবার জমবে মজা
সিরিয়াল মন ফাগুনএর মেকাররা এককথায় ডবল ধামাকা দিতে চলেছেন দর্শকদের। আর এই টানটান প্রোমো দেখে দর্শকরাও উত্তেজনায় ফুটছেন। চ্যানেলের স্যোশাল মিডিয়া সাইটে প্রোমো সামনে আসার পরেই অনেকে কমেন্টে নিজেদের আবেগ প্রকাশ করেছেন। অনেকে আবার লিখেছেন, এবার জমবে মজা। বলা যায় যে এই ধামাকা পর্ব দেখার জন্য অপেক্ষা করে আছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications