২ থেকে ৩ হতে চলেছি, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন জনপ্রিয় জুটি গুরমিত-দেবিনা
২ থেকে ৩ হতে চলেছি, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন জনপ্রিয় জুটি গুরমিত-দেবিনা
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের বিবাহিত দম্পতি হিসাবে পরিচিত গুরমিত চৌধুরী ও দেবিনা বন্দোপাধ্যায়। বঙ্গ তনয়ার সঙ্গে পাঞ্জাবি মুণ্ডার প্রেমের কাহিনী বহু বছরের। তবে এবার এই দম্পতি সুখবর শোনালেন তাঁর অগুণিত ভক্তদের। দুই থেকে তিন হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
তৃতীয় জনকে স্বাগত জানাতে চলেছেন
বুধবার হবু বাবা গুরমিত চৌধুরী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর ও স্ত্রী দেবিনার ছবি শেয়ার করে লেখেন, '২ থেকে তিন হতে চলেছি। চৌধুরী জুনিয়র আসছে। আপনাদের আশীর্বাদ চাইছি।' দেবিনা ও গুরমীত দু'জনেই কালো পোশাক পরেছিলেন এবং দেবিনার বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

বাঙালি মতে বিয়ে সারেন
বাঙালি এই কন্যার প্রেমেই মজেছিলেন মুম্বইয়ের অভিনেতা গুরমিত চৌধুরী। ১০ বছর পেরিয়ে সেই গুরমিতের প্রেমেই এখন মুম্বইবাসী বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তাঁরা। শহরে পা দিয়ে বাঙালি মতে বিয়েও সারেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

১১ বছর পর জুটি বাঁধবেন এই কাপল
এখানেই শেষ নয়, অনুরাগীদের আরও একটি সুখবর দিয়েছেন এই জুটি। ১১ বছর পর পর্দায় ফের রোম্যান্স করবেন এই রিয়েল লাইফ কাপল। হামেশাই অনুরাগীদের 'কাপল গোল' দিয়ে থাকেন এই জুটি। তবে কেবল বাস্তব জীবনে নয়, একবার ফের পর্দায় জুটি বাঁধবেন এই রিয়েল লাইফ কাপেল। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করবেন তাঁরা। 'শুভ বিজয়া' নামের এই রোম্যান্টিক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

কলকাতা ঘুরে যান দেবিনা–গুরমিত
বাঙালি তনয়া দেবিনার কলকাতার প্রতি বরাবর টান রয়েছে। আর সেই টানেই তিনি তাঁর স্বামী গুরমিতকেও শহরে নিয়ে আসেন। তিলোত্তমার আনাচে-কানাচে ছবি তুলে বেড়ান এই লাভ বার্ড। যেন সদ্য প্রেমে পড়া কিশোর-কিশোরী। প্রিয় মানুষকে কলকাতার রাস্তার আসল অনুভূতি দিতে দেবিনা তাঁকে কখনও নিয়ে গিয়েছিলেন রাস্তার ধারের চায়ের দোকানে। সেখানে নিজে হাতেই চা ঢেলে নিচ্ছেন গুরমিত। আবার কখনও দুজনে পোজ দিয়েছিলেন কলকাতার হলুদ ট্যাক্সির সামনে। আর সেই ছবি নিমিষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications