‌লাইভ শোয়ের মাঝে বন্দুক হাতে স্টুডিওয় হামলা, সঞ্চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি

সিনেমায় যেমন হয়। একেবারে হলিউডি সিনেমার ধাঁচেই টেলিভিশন নিউজ চ্যানেলে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। লাইভ শো চলার মাঝেই হঠাৎ করে মুখ ঢাকা একদল বন্দুক বাজ ঢুকে পড়েছিল স্টুডিওর মধ্যে। বন্দুক নিয়ে সটান হাজির হয় সঞ্চালকের মাঝে। তার মাথায় বন্দুক ঠেকিয়ে স্টুডিওর মাটিতে বসিয়ে দেয়। সঞ্চালক তখন আতঙ্কে চিৎকার করছেন ডোন্ট শ্যুট ডোন্ট শ্যুট।

প্রথমে একে হলিউডের কোনও সিনেমার সিন বলেই মনে হবে। কিন্তু এমনই ঘটনা ঘটেছে ইকুয়েডরে। ইতিমধ্যেই সেই বিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ সংস্থা রয়টার সূত্রে খবর যে ইকুয়েডরে স্টেট এমার্জেন্সি জারি হওয়ার কয়েকঘণ্টা আগেই ঘটেছে এই ঘটনা।

Gunmen attack

ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। শহর জুড়ে টহল দিচ্ছে মিলিটারি। ইকুয়েডরের প্রেসিডেন্ট মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যাঁরা মাদক কারবারের নামে অপরাধ করছে তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট। তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরেই গ্যাংস্টাররা সক্রিয় হয়ে ওঠে এবং একাধিক জায়গায় পুলিশ প্রশাসনের উপর হামলা চালাতে শুরু করে। এক জায়গায় এক পুলিশ অফিসারকেও অপহরণ করেছিল তারা। তারপরেই এই নিউজ চ্যানেলে লাইভ শোয়ের মাঝে হামলা চালায় এই বন্দুকবাজরা। সেই গ্যাংস্টারদের পরিকল্পনাতেই েই সব কাজ হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে ইকুয়েডর পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+