স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন এক প্রেমের কাহিনী, প্রোমো দেখে উৎসাহিত দর্শকরা

স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন এক প্রেমের কাহিনী

শেষ হয়েছে বেশ কিছু সিরিয়াল। শেষ হওয়ার মুখে রয়েছে কিছু সিরিয়াল। আর এই শূণ্যস্থান পূরণ করার জন্য মঞ্চে আসছে বেশ কিছু নতুন সিরিয়াল। স্টার জলসাতে সেরকমই একঝাঁক নতুন সিরিয়াল শুরু হয়েছে। খুকুমণি, আলতা ফড়িং, গাঁটছড়ার পর এবার আরও এক নতুন ধারাবাহিক মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন এক প্রেমের কাহিনী, প্রোমো দেখে উৎসাহিত দর্শকরা


স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক '‌গুড্ডি’‌। সম্প্রতি স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই সিরিয়ালের প্রোমো শেয়ার করা হল। চেনা-পরিচিত তারকাদের নিয়ে অভিনব এক গল্পের প্রেক্ষাপটে আসছে এই নতুন ধারাবাহিক। প্রোমো দেখে উৎসাহিত দর্শকরা। ধারাবাহিকের প্রোমো থেকে গল্প সম্পর্কে আঁচ পাওয়া যাচ্ছে।

এই ধারাবাহিকে দেখানো হবে এক পাহাড়ি মেয়ের গল্প যে পুলিশ অফিসার হতে চায়। তার স্বপ্ন এবং বাস্তব জীবনের জটিলতার প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এগিয়ে চলবে গল্পের গতিপথ। সেই সূত্রেই তার সঙ্গে আলাপ হবে পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের। পাহাড়ের প্রাণবন্ত, সাহসী মেয়ে গুড্ডি। পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়কে সে নিজের আদর্শ মেনে বসে। ধারাবাহিকে গুড্ডির চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শ্যামৌপ্তি। অনুজের ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু। অভিনেত্রী শ্যামৌপ্তি এর আগে 'ধ্রুবতারা’ ধারাবাহিকে তারার চরিত্রে অভিনয় করেছেন। রণজয় বিষ্ণুও একসময় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। তবে মাঝে বেশ কিছুদিনের ব্রেক নিয়ে নিয়েছিলেন তিনি। নতুন ধারাবাহিকের হাত ধরে তিনি ফের ফিরছেন নতুন বাংলা ধারাবাহিকে। ধারাবাহিকে তার অভিনীত অনুজ চরিত্রটি বেশ গম্ভীর প্রকৃতির। গুড্ডির একেবারে উল্টো স্বভাবের মানুষ অনু।

ধারাবাহিকে শ্যামৌপ্তি এবং রণজয় ছাড়াও অভিনয় করছেন আরও একজন অভিনেত্রী। তিনি মধুরিমা বসাক। যিনি মোহর, শ্রীময়ী সহ বেশকিছু ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকে তার অভিনীত চরিত্রের নাম শিরিন। তিনি গুড্ডির স্কুল শিক্ষিকা। তবে নেটিজেনদের অনুমান ফের ত্রিকোণ প্রেমের সম্পর্কই দেখানো হবে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিকেও। ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এবং সময় এখনও জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+