অবশেষে মহানায়কের দুই নাতি একই ফ্রেমে, কোথায় হচ্ছে অসাধ্য সাধন?

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। পর্দার জীবন তো বটেই, এতদিন পরেও মহানায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কোনও শেষ নেই। ভবানীপুরে বাড়ি থেকে চলে আসার পর বাংলার স্টাইল আইকন সুপ্রিয়া দেবীর সঙ্গে ময়রা স্ট্রিটের আবাসনে সংসার পেতে ছিলেন উত্তম।

মৃত্যুর সময় পর্যন্ত সেখানেই এই জুটি সংসার করে এসেছেন ভালোবাসাকে রসদ করে। তবে পরবর্তীতে উত্তম সুপ্রিয়ার পরবর্তী প্রজন্মও এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলা বিনোদন দুনিয়ায়।

gourab chatterjee and sean banerjee

একদিকে উত্তম কুমার এবং গৌরী দেবীর সন্তান গৌতমের পুত্র গৌরব চট্টোপাধ্যায়। সিনেমা দিয়ে হাতে খড়ি হলেও বর্তমানে ধীরে ধীরে সিরিয়াল জগতের মহানায়ক হয়ে উঠছেন তিনি। আর অন্যদিকে শন বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয়া দেবীর কন্যা সোমা দেবীকে নিজের কন্যা স্নেহেই ভালবাসতেন উত্তম কুমার। এমনকি নিজের সব সম্পত্তি গৌরব এবং সোমার মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে গিয়েছেন তিনি। সোমা দেবীর ছেলেই হলেন শন।

শন ও গৌরব, দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তাঁরা দুজনেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। কিন্তু একসঙ্গে তাঁদের দেখা পাওয়ার সুযোগ কবে হবে দীর্ঘদিন ধরেই সেই আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। কবে কোথায় দেখা যাবে তাঁদের?

গৌরব চট্টোপাধ্যায় এবং শন বন্দ্যোপাধ্যায়, দুজনেই টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় দুটি মুখ। কিন্তু উত্তম কুমারের দুই উত্তরসূরিকে একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছা সকলেরই। তবে এই দুই অভিনেতাকে সিনেমা বা সিরিয়ালে নয়, বরং একত্রে দেখা যেতে চলেছে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫ এর আসন্ন অনুষ্ঠানের হাত ধরে এক মঞ্চে দেখা যাবে এই দুই অভিনেতাকে। সম্প্রতি ভাইরাল হয়েছে এই অনুষ্ঠানের প্রোমো। সেখানেই একত্রে তুই অভিনেতাকে মঞ্চে ভাগ করে নিতে দেখা যায়। আর যা দেখে রীতিমতো উত্তেজনা দশ গুণ বেড়ে গিয়েছে দর্শকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+